২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৪৮৯, মৃত্যু ৪৬

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২০, ২:৩৭ দুপুর
২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৪৮৯, মৃত্যু ৪৬

২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৮৯ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট এক লাখ ৭২ হাজার ১৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১৯৭ জন।

বুধবার (৮ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৮৮৩ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫৬৭২ টি। এছাড়া নতুন করে ২৭৩৫ জন সহ মোট সুস্থ হয়েছেন ৮০৮৩৮ জন। মৃত্যুবরণ করা ৪৬ জনের মধ্যে ৩৮ জন পুরুষ ও ৮ জন মহিলা।

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2