খুঁজুন
, ,

বোনের মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে মারল এসআই রায়হান!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 22 October, 2019, 3:15 pm
বোনের মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে মারল এসআই রায়হান!

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোনের মোবাইল চুরির অপবাদ দিয়ে পুলিশের এস আই রায়হান এজাহার মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী ও শ্বাশুড়ি।

নিহত যুবকের নাম এজাহার মিয়া (২৬)। সে ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা ভাটিয়ারী কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটে।

বর্তমানে নিহত যুবকের লাশ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়েছে। এসময় স্বজনদের আহাজারীতে পুরো এলাকাতে শুরু হয় শোকের মাতম।

জানা য়ায়, গত ১৩ অক্টোবর রাত তিনটার সময় ভাটিয়ারী কলেজ পাড়া এলাকার শারমিন আক্তার নামের এক মহিলার দ্বিতীয় তলা ঘর থেকে একটি মোবাইল চুরি হয়। মোবাইল চুরির সন্দেহে এজাহার মিয়াকে আটক করে স্থানীয় এলাকাবাসী। পরদিন স্থানীয় ইউপি পরিষদে শালিশের মাধ্যমে বিষয়টি সুরাহা হয়ে যায়। আরো খবর : যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

এদিকে গতকাল সোমবার রাতে ভাটিয়ারী কলেজপাড়া এলাকায় বসবাসকারী ইকবাল পারভেজ রায়হান নামের পুলিশের এক এসআই তার বোনের মোবাইল চুরির অভিযোগ এজাহার মিয়াকে বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন করতে থাকে। এসময় ঘটনাস্থলে এজাহার মিয়ার শ্বাশুড়ীও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে এজাহার মিয়ার শ্বাশুড়ি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এসআই রায়হান মোবাইল চুরি করেছে এমন একটি অভিযোগে আমার মেয়ের জামাইকে ডেকে নিয়ে আমার সামনেই সারারাত অমানুষিক নির্যাতন করে। সকালে এজাহার মিয়াকে অর্ধ মৃত অবস্থায় একটি রিক্সায় করে এজাহার মিয়ার বাড়ির পাশে রেখে চলে যায়। এরপর আমি তাকে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

এজাহার মিয়ার স্ত্রী পপি আক্তার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আমার স্বামীকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করেছে, সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে তাকে পুলিশের কাছে দিতে পারতো।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী সাহা।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন সংবাদে ভাটিয়ারী ইউপি পরিষদে গিয়ে এক যুবকের লাশ উদ্ধার করি। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশটি মর্গে প্রেরণ করেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন- মোবাইল চুরির অভিযোগে এক যুবকে পিটুনী দিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছে একজন পুলিশ সদস্যসহ কয়েকজন মিলে যুবকটিকে পিটিয়ে হত্যা করেছে। তবে ওই পুলিশ সদস্য সীতাকুণ্ড থানার কেউ নয় জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন।

জানা যায়, অভিযুক্ত এসআই রায়হান খাগড়াছড়ি থানায় কর্মরত ছিলেন, বর্তমানে পুলিশ লাইনে আছেন বলে জানান তার বোন শারমিন।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।