খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় শোক দিবসে রাউজানে প্রতিবন্ধীদের ঘর ও দোকান উপহার দিল ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ৯:৪২ অপরাহ্ণ
জাতীয় শোক দিবসে রাউজানে প্রতিবন্ধীদের ঘর ও দোকান উপহার দিল ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানে এ বি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী কয়েকজনকে সেমিপাকা ঘর ও দোকান উপহার দেওয়া হয়।

১৪ আগস্ট (শুক্রবার) বিকেলে সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী স্ব স্ব এলাকায় গিয়ে প্রতিবন্ধীদের ঘর ও দোকান উপহার দেন।

তন্মধ্যে রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের জলদাশ পাড়ার প্রয়াত মানিক জলদাশের পুত্র সবুজ জলদাশ ও পৌর এলাকার নন্দী পাড়ার প্রতিবন্ধী মহিউদ্দিনকে সেমিপাকা ঘর নির্মান করে দেওয়া হচ্ছে। রাউজান ফকির হাটবাজারে ডাবুয়া ইউনিয়নের হাসান খীল এলাকার দরিদ্র প্রতিবন্ধী সেকান্দর হোসেনকে সব্জির দোকান ও ডাবুয়া ইউনিয়নের হাসানখীল ফুল টিলায় দরিদ্র প্রতিবন্ধী জামাল উদ্দিনকে মুদির দোকান উপহার দেওয়া হয়।

এছাড়া এ বি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের জলদাশ পাড়ায় কালিবাড়ী বিগ্রহ মন্দির নির্মাণ করে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ২ জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জানে আলম জনি, ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়্রাম্যান আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি সুমন দে, ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফু উদ্দিন চৌধুরী সাবু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, আওয়ামী লীগ নেতা বদরুল হায়দার চৌধুরী হারু, দোলন দাশ গুপ্ত, যুবলীগ নেতা সিরাজুল মুনির শাওন, রাউজান উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আশিফ, রাউজান সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, যুবলীগ নেতা আসাদ, লিটন দেবনাথ, এরশাদ, মেম্বার আজাদ হোসেন সিকদার, ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ মাহমুদ প্রমুখ ।

রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী বলেন, প্রতিবন্ধীদের অবজ্ঞা না করে তাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে। তাহলে এরাও দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…