জাতীয় শোক দিবসে পথচারীদের মাঝে রাউজান উপজেলা ছাত্রলীগের খাবার বিতরণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের অন্যতম রুপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাউজান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে।
রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ গেইট সংলগ্নস্থানে পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি
তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
সভাপতি জিল্লুর রহমান মাসুদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
এ সময় উপজেলা ছাত্রলীগের সি. সভাপতি আবু মোরশেদ চৌধুরী, যুগ্ন সম্পাদক তানভীর চৌধুরী, মো. নাসির উদ্দিন, তুষার, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সম্পাদক ফয়সাল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সিফাত, মো. মনির, সুদীপ্ত দাশ অন্তু সহ অনেকে উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন