খুঁজুন
সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক উন্নীতকরণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে : বিমানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯, ৪:২০ অপরাহ্ণ
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক উন্নীতকরণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে : বিমানমন্ত্রী

বর্তমান সরকারের চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক উন্নীতকরণের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা হবে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ পরিকল্পনার অন্যতম প্রকল্প।

যা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন সংস্থার বিদ্যমান স্থাপনাসমূহ স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত গ্রহণ ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্যই মতবিনিময় সভা মিলিত হওয়া।

উপরোক্ত মন্তব্য করেছেন বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী এমপি।

তিনি আজ ২৪ অক্টোবার বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নীলফামরী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক এর সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুফিদুল ইসলাম, বাংলাদেশ পর্যটন কর্পোারেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণাালয়ের সংসদীয় কমিটির সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আদেলুর রহমান আদেল, জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ আলী, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ শামিম, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সৈয়দপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া সহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

মত বিনিময় সভায় বিমানমন্ত্রী আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দর কে আন্তর্জাতিক করার কাজ দ্রুত সম্পন্ন করা হবে। কারণ এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাগিদ দিয়েছেন। তাই আমাদের আগমন এবং এ মত বিনিময় সভা।

তিনি বলেন, এজন্য জমি অধিগ্রহণসহ বিভিন্ন সংস্থার স্থাপনা দ্রুত স্থানান্তর করতে তিনি এ কাজ দ্রততার সাথে সম্পন্ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করেন এবং কর্তৃপক্ষকে সতর্কতা ও বিচক্ষণতার সাথে কাজ সম্পন্নকরণে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার পরামর্শ প্রদান করেন।

বিমানবন্দর আন্তর্জাতিক করার জন্য প্রায় ৮ শত ৯৫ একর জমি অধিগ্রহণ করতে হবে। এ কারণে বর্তমান সৈয়দপুর-পার্বতীপুর সড়কসহ সৈয়দপুর সেনানিবাসের বিভিন্ন স্থাপনা একিভূত হবে। এর ফলে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পৃথক একটি সড়ক নির্মাণ করতে হবে। পাশাপাশি শহরের রাবেয়া মোড় এলাকা দিয়ে আরেকটি নতুন সড়ক তৈরী করা হবে।

এভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে সৈয়দপুরে। এতে করে সৈয়দপুরের বর্তমান অবস্থার অনেকগুণ বেশি উন্নয়ন সাধিত হবে। পরিবর্তন ঘটবে এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থানের। বৃদ্ধি পাবে নানামুখি কর্মসংস্থান এবং অবকাঠামোগতভাবে আমূল পরিবর্তন হবে পুরো উত্তরাঞ্চলের।

মন্ত্রী বলেন, জমি অধিগ্রহণে কোন জমির মালিকই কোনভাবেই প্রতারণার শিকার হবেন না এবং এক্ষেত্রে দালাল বা মধ্যস্বত্বভোগীদের কোন প্রকার সংশ্লিষ্টতা বরদাস্ত করা হবেনা।

সৈয়দপুর ও পার্বতীপুরের জমির মূল্যের তারতম্য বিষয়ে তিনি বলেন, বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিককরণ সম্পন্ন হলে প্রাথমিকভাবে ভারত, নেপাল, ভূটান ও শ্রীলংকার সাথে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা উন্নীত হবে। এতে করে এদেশগুলোর সাথে ব্যবসায়ীক কার্যক্রম সম্প্রসারণে অনেক সুযোগ সৃষ্টি হবে। দেশের চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করণের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।

Feb2

আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি ‘বুস্ট আপ’ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি ‘বুস্ট আপ’ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের উৎসাহিত করতে বাহিনীকে আরও বেশি ‘বুস্ট আপ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটা পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তাদের কাজের স্বীকৃতি দেওয়া হলে পুলিশ সদস্যরা আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগ আগে হয়েছে কি না, আমি জানি না।

আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি ‘বুস্ট আপ’ করতে চাই, যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠায় আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনটি আলোচিত ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

এর মধ্যে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ নেওয়া সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ সদস্য, দৌলতদিয়ায় নৌ দুর্ঘটনায় যাত্রীদের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নৌ পুলিশের তিন সদস্য এবং মুন্সীগঞ্জে সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তারে অবদান রাখা তিন পুলিশ সদস্য রয়েছেন।

তিনি বলেন, সব মিলিয়ে আজ ১৫ জন পুলিশ সদস্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং অন্যরাও ভালো কাজ করতে উৎসাহিত হবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজন সদস্যকে বিশেষ ব্যাজও প্রদান করা হয়েছে।

বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৪০ দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন তৈরি করতে পারলে এই পরিসর আরও বৃদ্ধি পাবে।

মন্ত্রী বলেন, বিগত ১৭ বছর সরকারগুলো কোনো ভেন্টিলেটর, মেশিন, ভ্যাকসিন দিয়ে যায়নি। এমনকি সিরিঞ্জও ছিল না। প্রাইভেট এন্টারপ্রেনারদের সহায়তায় হামের মতো বিপদগুলো মোকাবিলা করেছে সরকার।

‘হামের এন্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে’, যোগ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

এছাড়া, ডেঙ্গুরোগীর চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ অনুদান হিসেবে আজ এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) দিয়েছে জানিয়ে তিনি বলেন, সেন্ট্রাল স্টোরে ডেঙ্গুর এক লাখ স্যালাইন আছে, আর ২০ থেকে ২৫ হাজার স্যালাইন বিক্ষিপ্তভাবে রয়েছে বিভিন্ন উপজেলা পর্যায়ে। তবে, হঠাৎ আরও স্যালাইনের প্রয়োজন পড়তে পারে।

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দেওয়ার আরও দুদিন সময় দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ সময় না দিলে তারা আদালতের সুবিধা নিতে পারে। এ জন্য আদ-দ্বীন হাসপাতালকে আরও দুদিন সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) তারা উত্তর দেবে। এরপর সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

তিনি বলেন, আইনানুগভাবে কী কী ব্যত্যয় ঘটেছে এবং কী ধরনের অপরাধ করেছে, এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। হাসাপাতাল কর্তৃপক্ষ কাকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেবে, সেটি তাদের ব্যাপার। সরকার তার অবস্থানে ঠিক আছে। জনস্বার্থ সংরক্ষণ থেকে এক বিন্দু পিছপা হব না।

এম এ মুহিত বলেন, ডেঙ্গুর মৌসুম সামনে রেখে ডেঙ্গু আক্রান্তের হার কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও যারা আক্রান্ত হবেন, তাদের যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জনস্বাস্থ্যকে পুনর্গঠন করতে সরকার কাজ করছে জানিয়ে ড. এম এ মুহিত বলেন, প্রধান কর্মপন্থা হচ্ছে, স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা। ডেঙ্গু প্রতিরোধে যে কাজ চলছে, সেখানে স্টেকহোল্ডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

‘ওষুধ শিল্পকে আরও বিকশিত করতে পলিসি সাপোর্টের চিন্তা করছে সরকার। দেশের মানুষকে সঠিক ওষুধ, সঠিক মূল্য কিংবা বিনামূল্যে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার’, যোগ করেন প্রতিমন্ত্রী।

বেতন বাড়লো মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
বেতন বাড়লো মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদার সহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন নির্ধারণ করে দিয়েছে অর্থ বিভাগ। এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

আগে তারা জাতীয় বেতন স্কেল, ২০১৫ নবম গ্রেডে (২২০০০-৫৩০৬০ টাকা) নিয়োগ পেতেন। অর্থাৎ মূল বেতন ছিল ২২ হাজার টাকা। সেই হিসাবে তাদের মূল বেতন এখন বাড়লো।

সম্প্রতি এ বেতন নির্ধারণ করে দিয়ে অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত ৩১ মার্চ এ বিষয়ে মতামত জানতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

অর্থ বিভাগ চিঠিতে জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইর থেকে অস্থায়ীভাবে মন্ত্রী/প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন শর্তসাপেক্ষে ‌‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর নবম গ্রেডের অষ্টম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণে মতামত প্রদান করা হলো।

শর্তগুলোর মধ্যে রয়েছে- মূল বেতন নির্ধারিত। কোনো প্রকার বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। বিধি মোতাবেক প্রযোজ্য অন্যান্য ভাতাদি পাবেন। কোন প্রকার পেনশন, আনুতোষিক এবং ভবিষ্য তহবিলের সুবিধাদি পাবেন না।

এই মূল বেতন মন্ত্রী/প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) সহকারী একান্ত সচিব ও উপমন্ত্রীর (সমমর্যাদা) একান্ত সচিব পদে শুধুমাত্র সরকারি চাকরির বাইর থেকে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও মতামতে জানিয়েছে অর্থ বিভাগ।