কুতুবদিয়ার সাবেক ওসি ফেরদৌস সহ ১০ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ৬:৪৪ সন্ধ্যা
কুতুবদিয়ার সাবেক ওসি ফেরদৌস সহ ১০ জনের বিরুদ্ধে মামলা

২৪ঘণ্টা ডেস্ক: মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কুতুবদিয়া থানার সাবেক ওসি মোহাম্মদ দিদারুল ফেরদৌস সহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলার নম্বর সিআর-১৫২/২০২০। মঙ্গলবার কুতুবদিয়া জুডিশিয়াল আদালতে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী ( মুকুল) বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ফৌজদারী দরখাস্তে অপর আসামিদের মধ্যে কুতুবদিয়া থানার সাবেক এসআই জয়নাল আবেদীন, বর্তমান এসআই মোসলেম উদ্দিন বাবলু, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, সাংবাদিক সাবেজ কামাল লিটন কুতুবী, মো. ইকবাল, মোহাম্মদ রাসেল, আবুল ফজল ও পেচু মিয়ার নাম রয়েছে।
মামলার আইনজীবী মোহাম্মদ রাসেল জানান, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।

২৪ঘণ্টা/এন এম রানা

 

Feb2
Feb2