খুলনা-৬ আসনের এমপি বাবু করোনায় আক্রান্ত
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৫ দুপুর
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তিনি জানান, করোনা পজিটিভ হলেও বর্তমানে শারীরিকভাবে ভালো আছেন। খুলনা মহানগরে থাকা তার নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন।
২৪ ঘণ্টা/এম আর



আপনার মতামত লিখুন