খুঁজুন
, ,

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতায় ১৫ বছরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 17 September, 2020, 10:56 pm
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতায় ১৫ বছরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

সংগঠন সংবাদ : গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতায় ১৪ বছর অতিক্রম করে ১৫ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সারাদেশে ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট পটিয়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে ধর্মীয় বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে।

আজ ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পটিয়াস্থ গৌরাঙ্গ নিকেতনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে বিশেষ অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ও শিক্ষক সুমন দাশ। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পটিয়া শাখা

পরবর্তীতে সংগঠনের মঙ্গল কামনায় শ্রীমদ্ভগবত গীতা পাঠ, গীতা পুষ্পযজ্ঞ, নাম কীর্ত্তন অনুষ্ঠিত হয়। তাছাড়া সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ রাখার প্রত্যয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রী রাম এই ধরাধামে আবির্ভূত হয়ে দুষ্টের দমন ও শিষ্টের পালনের যে নীতি আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সে নীতি আদর্শ সর্ব যুগে সর্ব সমাজে একান্ত উপযোগী।

আজকের এই শুভ দিনে আমাদেরকেও শ্রী রামের জীবনী থেকে সংগ্রামের অনুপ্রেরণা নিয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সর্বদা সংগ্রাম করে যেতে হবে।বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট পটিয়া শাখা

তাছাড়া কোন অশুভ শক্তি যাতে কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ নির্যাতন করে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন করতে না পারে সে ব্যাপারে সরকারের পাশাপাশি বাংলাদেশের সকল মানুষকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।

মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষক রুপক শীল, পটিয়া উপজেলা সভাপতি পুলক চৌধুরী, দক্ষিন জেলা অর্থ সম্পাদক মিশন দত্ত সপু, হিন্দু মহাজোট চট্রগ্রাম জেলার সহ সাংগঠনিক সম্পাদক বিজন দে মুন্না, দক্ষিণ জেলা যুব মহাজোট এর সহ সভাপতি গৌতম দে পলাশ, যুগ্ন সাধারণ সম্পাদক রনি চৌধুরী, হিন্দু যুব মহাজোট এর পটিয়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি রিটু নন্দী, সিনিয়র সহ সভাপতি সুজন কুমার শীল, সাধারণ সম্পাদক রতন দত্ত, সহ সাধারণ সম্পাদক অ্যডভোকেট অনিক দে যীশু, সহ সাংগঠনিক সম্পাদক রিমন চৌধুরী, বিপ্লব চক্রবর্তী রিগ্যান, মঠ ও মন্দির বিষয়ক সম্পাদক সৈকত চক্রবর্তী, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন যুব মহাজোট এর আহবায়ক রাসেল দেব নাথ, সজীব শীল, আদিত্য দাশ পার্থ, বিজয় চক্রবর্তী,তন্ময় চৌধুরী,জয় শীল,রাজীব চৌধুরী প্রমুখ। বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট পটিয়া

তাছাড়া মঙ্গল প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট পটিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও শ্রীমদ্ভগবত গীতা পাঠ শ্রবণ করেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা। শেষে মিষ্টি বিতরনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Feb2
Feb2

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 11 October, 2026, 9:55 am
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১০ অক্টোবর) ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এসব তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।

এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

বিবৃতিতে আরও বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যে কোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 11 October, 2026, 9:13 am
রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শনিবারের (১০ অক্টোবর) এ হামলার বিষয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এর কয়েকদিন আগে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করে আসছিল।

শনিবারের এ হামলার ঘটনায় সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি আরবের এবং দুজন বাংলাদেশের নাগরিক রয়েছেন।

এ ছাড়া মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের একজন করে নাগরিক এ হামলায় নিহত হয়েছেন। হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, পূর্ব সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তু এসে পড়েছে। ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত হুতিরাই এসব হামলা চালাচ্ছে।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত এ নিয়ে চারবার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।

হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুথিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে।

তারা এর আগে সতর্কতা দিয়েছিল, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এরপর, গতকাল (শনিবার) রাজধানী রিয়াদের বিমানবন্দরে এ বড় হামলার ঘটনা ঘটে।

কলকাতায় মারা গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 10 October, 2026, 8:35 pm
কলকাতায় মারা গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৭টার কিছুক্ষণ পর রোটনের মৃত্যু হয়। তার লাশ দেশের আনার প্রস্তুতি চলছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বিষয়টি জানিয়েছেন। ‍তিনি লেখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সবার অত্যন্ত প্রিয়, আমার ভাই, সহযোদ্ধা, সুখ-দুঃখের সাথী,পরম স্নেহের মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছোট ভাইয়ের মতো স্নেহস্পদ ও রাজপথের সহযোদ্ধাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত দ্রুত রোটন আমাদের মাঝে নেই ভাবতেই খুব কষ্ট হচ্ছে।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।

ছাত্রলীগের রাজনীতি শেষ করে পরে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।