সীতাকুণ্ডে পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দীন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৭:৪৫ রাত
সীতাকুণ্ডে পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দীন

সীতাকুণ্ড প্রতিনিধি:আসন্ন সীতাকুণ্ড পৌরসভা মেয়র নির্বাচনে নিজের প্রার্থীতার ঘোষনা দিয়েছেন ১৯৯০ দশকের সাবেক ছাত্রনেতা, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মেজবাহ উদ্দীন চৌধুরী। সোমবার সকালে সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি পৌরসভার মেয়র নির্বাচনে মেয়র পদে প্রতিদন্ধীতা করার কথা জানান। এসময় তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলা হচ্ছে দেশের একটি মডেল উপজেলা।

এই সীতাকুণ্ডে রয়েছে পর্যটনের শিল্পের অপার সম্ভাবনা। এই পর্যটন শিল্পের যদি বিকাশ ঘটানো যায় তাহলে ব্যাপক প্রসার ঘটবে। কিন্তু দুঃখের বিষয় যে, বিগত দিনে সীতাকুণ্ড পৌর সভা পর্যটন শিল্প নিয়ে তেমন কোন প্রদক্ষেন গ্রহণ করেনি। এছাড়া সীতাকুণ্ড পৌরসভায় বেশ কিছু সমস্যা বিদ্যমান। তারমধ্যে জলাবদ্ধাতা হচ্ছে সবচে বেশী। বিগতদিনে পৌর সভায় তেমন দৃশ্যমান উন্নয়ন হয়নি। আমি যদি মেয়র নির্বাচিত হয় তাহলে পৌরসভার যেসব সমস্যা রয়েছে তা সমাধান করার চেষ্টা করবো। এছাড়া শিক্ষা, পর্যটন, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণে অগ্রাধীকার দেবো।

মতবিনিয়ম সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা যুবলীগের সহ-সভাপতি মোঃ সোহেল চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের সদস্য মোঃ শওকত আকবর, পৌর আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম বাহার এবং পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ,জে,এম হোসেন ভূঁইয়া লিটন।

২৪ঘণ্টা /এন এম রানা

Feb2
Feb2