খুঁজুন
, ,

পুলিশ ও জনতার সমন্বয়েই মাদক-জঙ্গী ও সন্ত্রাসমুক্ত দেশ গড়া সম্ভব

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 26 October, 2019, 7:25 pm
পুলিশ ও জনতার সমন্বয়েই মাদক-জঙ্গী ও সন্ত্রাসমুক্ত দেশ গড়া সম্ভব

পুলিশ ও জনতার সমন্বয়েই দেশ থেকে মাদক-জঙ্গী ও সন্ত্রাসসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দূর করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এজন্যই মূলত সারা বিশ্বে কমিউনিটি পুলিশিং কার্যক্রম অত্যন্ত সফলজনক হিসেবে পরিগণিত হয়েছে।

সেই লক্ষ্যেই বাংলাদেশ ১৯৯২ সালে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু করা হয়। যা বর্তমানে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে পৌছেছে। আগামীতে সাধারণ জনগণ যদি স্বতস্ফুর্তভাবে পুলিশের সাথে সম্পৃক্ত হয়ে সমাজ থেকে অপরাধ প্রবণতা নির্মূলে সহযোগিতা করে তাহলে অচিরেই এদেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশের মাধ্যমে উন্নত দেশে পরিণত হবে।

উপরোক্ত কথাগুলো বলেছেন বাংলাদেশ পুলিশ রেলওয়ে হেডকোয়ার্টার্স এর ডিআইজি মোঃ শামসুদ্দিন এনডিসি।

তিনি ২৬ অক্টোবর সকালে নীলফামারী সৈয়দপুরে রেলওয়ে জেলা পুলিশের আয়োজনে রেলওয়ে পুলিশ ক্লাবে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) সিদ্দিকী তাঞ্জিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রাজিব উদ্দিন, প্রথম আলো সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, সান্তাহার রেলওয়ে থানার ওসি মনিরুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী প্রমুখ।

এতে সভাপতির বক্তব্যে সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান বলেন, কমিউনিটি পুলিশিং একটি সুনাগরিকত্বের পরিচায়ক। আগামীতে এ কনসেপ্টটি অত্যন্ত গুরুত্ববহণ করবে। এখন যেমন মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি ঠিক তেমনি আগামীদিনে কমিউনিটি পুলিশিং সদস্যদের প্রতি মানুষ শ্রদ্ধাভরে সম্মান করবেন। কেননা এ কার্যক্রমের মাধ্যমে দেশ থেকে মাদক-জঙ্গী-সন্ত্রাসসহ সকল প্রকার অপরাধ কর্ম নির্মূলে সাফল্য অর্জন হচ্ছে। এর ফলে পুলিশ ও জনতার মাঝে যে সেতুবন্ধন তৈরী হয়েছে সেই বন্ধনের মাধ্যমে সমাজ থেকে সকল অন্যায়-অবিচার দূরীভূত করা সম্ভব হলে আমাদের সোনার বাংলা একটি রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াবে। তাই কমিউনিটি পুলিশিং এর সাথে সমাজের সচেতন ব্যক্তিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী সৈয়দপুর রেলওয়ে থানা থেকে বের হয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম হয়ে রেলওয়ে জেলা পুলিশের এসপি অফিস চক্কর দিয়ে প্রেসক্লাব হয়ে পুলিশ ক্লাবে এসে পৌছে।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম, আরআই শাহ আলম, ওসি ওয়াচ এসআই হাবিবুল আলমসহ রেলওয়ে জেলা পুলিশের সদস্যবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ ও সাংবাদিক শাহজাহান আলী ও দুলাল সরকার এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

দিবসটি উপলক্ষ্যে সকালে রেলওয়ে পুলিশ ক্লাবে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও রেলওয়ে মাঠে রেলওয়ে পুলিশ বনাম রেলওয়ে বিভাগ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় শহরের প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ যাদু প্রদর্শণী পরিবেশন করেন সৈয়দপুরের খ্যাতনামা যাদু শিল্পী মনোয়ার হোসেন। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের বিশেষ পুরস্কার ও অংশগ্রহণকারীদের শান্তনা পুরস্কার দেওয়া হয়।

এছাড়া সান্তাহার রেলওয়ে থানার ওসি মনিরুল ইসলাম, সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম কে সম্মাননা প্রদান করা হয়।

Feb2

টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 11:21 pm
টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

২০০৬ সালের বিশ্বকাপে অভিষেক, খেলছেন এবারও। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ মাঠে নেমে জাল খুঁজে পেয়েই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগিজ এই মহাতারকা।

টানা তো দূরের কথা, ফুটবল ইতিহাসের দীর্ঘ পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডই নেই আর কোনো ফুটবলারের। রোনালদোর পর টানা না হলেও পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। আজ সিআরসেভেন ইতিহাস নতুন করে লিখলেন।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি। সেই গোলটি আসে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।

বিশ্বকাপের আসর হিসেব করলে রোনালদোর জন্য স্মৃতিময় হয়ে আছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেবারই বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন তিনি। সেই হ্যাটট্রিকটি এসেছিলো স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আর সেবারের বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট চারটি গোল। এদিকে কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে এসেছে মাত্র একটি গোল।

ফলে আগের পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো এখন পর্যন্ত করেছেন মোট আটটি গোল। এবারের বিশ্বকাপে নবম গোল পেয়ে গেলেন তিনি।

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 10:32 pm
জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’ কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’কে আরও কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবার ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জলবায়ু সহনশীলতা অর্জনে প্রযুক্তি, অর্থায়ন এবং পারস্পরিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকটে কেবল প্রশমন নয়, বরং অভিযোজনও সমানভাবে অপরিহার্য।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে জলবায়ু পরিবর্তন ছাড়াও বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির বাস্তব প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আয়োজিত এই সম্মেলনে ৯০টি দেশের প্রায় ১,৭০০-এর অধিক প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করছেন।

সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য যে, ২৩ জুন শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন ২৫ জুন পর্যন্ত চলবে।

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 5:53 pm
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামায়াতপন্থি আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।

পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় এর প্রতিবাদে আমরা একযোগে পদত্যাগ করেছি।