রাউজানে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৩:০৫ বিকাল
রাউজানে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে এক মামলায় সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে।

ধৃত আসামি মোহাম্মদ আশরাফুজ্জামান মাসুদ রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের দলিলাবাদ গ্রামোর হাজী দানা মিয়ার বাড়ির মোঃ এজাহার মিয়ার পুত্র। সিআর মামলায় (মামলা নং ১৩৪/১৯ (চাঁদগাও) এক বছরের সাজাপ্রাপ্ত এবং চার মামলায় (সিআর মামলা নং- (১০৪৭/১৯, ৮৩১/১৯, ৬৮৪/১৯ ও ৮৩২/১৯) ওয়ারেন্ট রয়েছে। রাউজান থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও এক মামলায় সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়।

২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম

Feb2
Feb2