সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সুস্থতা কামনায় রাউজানে দোয়া মাহফিল
রাউজান প্রতিনিধি: আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির করোনা মুক্তি কামনা করে রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাউজান কলেজ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চলনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, শাহ আলম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আবদুর রহমান চৌধুরী, আবদুল লতিফ, তসলিম উদ্দিন, আহসান হাবীব চৌধুরী হাসান, সারজু মো. নাছের, সাবের হোসেন, আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, তানভীর চৌধুরী, মো. আসিফ, নাছির উদ্দিন, মঈনদ্দিন জামাল চিশতি প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন রাউজান কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন আল কাদেরী।
২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম



আপনার মতামত লিখুন