প্রজন্ম কর্ণফুলী ক্লাবের উদ্যোগে আন্তঃ অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১২:৩২ দুপুর
প্রজন্ম কর্ণফুলী ক্লাবের উদ্যোগে আন্তঃ অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

কর্ণফুলী প্রতিনিধি: উপজেলায় প্রজম্ম কর্ণফুলী ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকালে আন্তঃ অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়

চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে আজিম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক ‍ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন।

প্রধান বক্তা ছিলেন ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ পাঠোয়ারী। প্রজন্ম কর্ণফুলী ক্লাবের সভাপতি সালাহ উদ্দীনের সভাপতিত্ব এবং সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন রানার সঞ্চলনায় বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল হামিদ, মো ইসমাইল, কামাল উদ্দীন।

এছাড়াা আরো উপস্থিত ছিলেন নাজিম, হেলাল, আবিদ, হারুন, ইকবাল, আসিফ, হৃদয়, রেজাউল প্রমুখ। চার টিমের অংশগ্রহণের এই টুর্ণামেন্টে ফাইনালে ওয়াহিদ ওয়ারিয়ার্স কে হারিয়ে শিরোপা নিশ্চিত করে অধিনায়ক বাদশার বেঙ্গল টাইগার। জয়নুল আবেদীনের ম্যাচ পরিচালনায় ম্যাচের সেরা খোলোয়াড় নির্বাচিত হন নেছার।

২৪ঘণ্টা/এন এম রানা/রিয়াজ

Feb2
Feb2