খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লাইফ ইন্স্যুরেন্সের অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ৮:৩৩ অপরাহ্ণ
লাইফ ইন্স্যুরেন্সের অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  লাইফ ইন্স্যুরেন্সের কথা বলে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার  অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের সামসুল আলম নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। তার প্রতারণার ফাঁদে পরে পুজিঁ হারিয়ে অর্থ আদায়ের দাবিতে অভিযুক্তের বাসা ঘেড়াও করে ভুক্তভুগীরা।

জমাকৃত টাকা উদ্ধারে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের নতুন পাঁচপীর গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক মানুষ রাস্তায় নেমেছে। প্রতারণার ফাঁদে পরে সর্বশান্ত হয়ে আজ সকাল থেকে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের এরিয়া ম্যানেজার সামসুল আলমের বাসা ঘেড়াও করে পুঁজি হারানো মানুষগুলো।

সামসুল আলমের কথা মত গ্রামের সহজ সরল মানুষ দ্বিগুন লাভের আশায় ইন্স্যুরেন্স খুলে। দু-একটি কিস্তির কাগজপত্র ঠিক থাকলেও অফিস দুরে হওয়ায় সামসুল নিজেই কিস্তির টাকা উত্তোলন করতেন। আর জমাকৃত টাকার বিপরিতে ধরিয়ে দিতেন ভুঁয়া কাগজ। এরই মধ্যে অনেকের মেয়াদ পূর্ন হলে টাকা উত্তোলন করতে গিয়ে অফিস পর্যন্ত এসে বুঝতে পারে প্রতারণার শিকার হয়েছে। জমা হয়নি একটি টাকাও।

বিষয়টি এলাকায় জানাজানির পর অর্থ আদায়ে তার বাড়ি ঘেড়াও করে বিক্ষোভ কর্মসুচি পালন করে ভুক্তভুগীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ওই গ্রামের আব্দুল মালেক, নাসিমা বেগম, নাজমা খাতুনসহ প্রতারণার শিকার হওয়া অনেকেই জানান, আমরা গ্রামের সহজ সরল মানুষ বিশ্বাস করে সামসুলের হাতে টাকা দিয়েছি। তিনি আমাদের কাগজ দিছেন।

পরে দেখা গেছে সেই কাগজ ভুঁয়া। মেয়াদ শেষ হওয়ার পর আমরা জানতে পারি টাকা জমা হয়নি। তার কাছে বার বার ধর্না দিয়েও কোন লাভ হচ্ছে না। তিনি ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি হওয়ায় টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি ধামকি দিয়ে আসছে। আমরা বাধ্য হয়ে তার বাড়ি ঘেড়াাও করেছি।

সামসুল আলমের স্ত্রী কাসনা বেগম জানান আমার স্বামী কয়েকজনের কাছে টাকা নিয়ে নাকি ভুয়া কাগজ দিয়েছে। তার সমাধান আমরা দিতে চেয়েছি। কিন্তু হঠাৎ করে বাড়ি ঘেড়াও এটা চক্রান্ত বলে দাবি তার।

আর অভিযুক্ত সামসুল আলম জানান, সব টাকা অফিসে জমা দেয়া হয়েছে। পারলে তারা আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রমান পাওয়া গেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

জেলা শহরের রমজান প্লাজায় অবস্থিত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে।

২৪ ঘণ্টা/রিহাম/গৌতম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…