খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালী পৌরসভার ৩ কোটি টাকার কাজ ভাগিয়ে নিলেন আ’লীগ নেতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ১০:১৬ অপরাহ্ণ
বোয়ালখালী পৌরসভার ৩ কোটি টাকার কাজ ভাগিয়ে নিলেন আ’লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৩ কোটি ২০ লাখ টাকার দুই প্রকল্পের কাজ লটারী ছাড়াই ভাগিয়ে নিয়েছে উপজেলা আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শারমিন এন্টারপ্রাইজ।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়নের এই দুই প্রকল্পের কাজ গোপনে পৌর প্রকৌশলীর যোগসাজসে ভাগিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন অন্যান্য দরপত্র জমাদানকারী ঠিকাদাররা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শারমিন এন্টারপ্রাইজ লটারী ছাড়াই কাজ পেয়ে যাওয়ার খবর জানাজানি হলে ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গত ১৪ সেপ্টেম্বর বোয়ালখালী পৌরসভার শেখপাড়া বড়ুয়া পাড়া সড়ক, কধুরখীল কৈবত্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়কের ১হাজার ৪৮ মিটার সড়ক ১ কোটি ৬১ লাখ টাকা এবং পূর্ব গোমদণ্ডী শহিদ সিপাহী নায়েব আলী সড়ক ও বায়তুন নুর জামে মসজিদ সড়কেড ১হাজার ৯৫ মিটার আরসিসি দ্বারা উন্নয়নের জন্য ১ কোটি ৫৯ লাখ টাকার দরপত্র আহবান করা হয়।

এ দুই প্রকল্পে ৪৮টি ঠিকাদারী প্রতিষ্ঠান শিডিউল জমা দিয়েছিল।

নিয়ম অনুযায়ী লটারি করে ঠিকদারী প্রতিষ্ঠান মনোনীত করার কথা থাকলেও তা পৌর মেয়র ও ঠিকাদারদের না জানিয়ে উপজেলা আওয়ালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহদাতের ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস শারমিন এন্টারপ্রাইজকে পাইয়ে দেন পৌর প্রকৌশলী।

বৃহস্পতিবার দুপুরে শিডিউল জমাদানকারী অন্যান্য ঠিকাদাররা পৌরসভায় গেলে পৌর প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেন। এসময় ঠিকাদারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

ঠিকাদারদের পক্ষে মের্সাস কেজিএন এন্টারপ্রাইজের পরিচালক ঠিকাদার মো. রাশেদুল আলম সুমন অভিযোগ করে বলেন, এই দুই প্রকল্পে ৪৮জন ঠিকাদার শিডিউল জমা দিয়েছিল। নিয়ম অনুযায়ী লটারী হওয়া কথা থাকলেও কোন ধরনের লটারী না করে গোপনে পৌর প্রকৌশলী কামরুজ্জামান ৩ কোটি ২০ লাখ টাকার দুই প্রকল্পের কাজ একই ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দিয়ে দিয়েছেন।

এ বিষয়ে পৌর প্রকৌশলী কামরুজ্জামান বলেন, এগুলো ইজিপির টেন্ডার ছিল অনলাইন লটারিতে কাজ দুটি শারমিন এন্টারপ্রাইজ পেয়েছে, এক্ষেত্রে অনিয়মের কোন সুযোগ নেই।

পৌর মেয়র আবুল কালাম আবু ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌর প্রকৌশলী কামরুজ্জামান এ বিষয়ে কিছু না জানিয়ে উন্নয়ন প্রকল্পের কাজগুলো গোপনে দিয়ে দিয়েছে।

এ অন্যায়ের সুষ্ঠু তদন্ত এবং পৌর প্রকৌশলীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন পৌর মেয়র।

প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই, রবিবার অফিসে গেলে তখন বলতে পারব।

শারমিন এন্টারপ্রাইজের মালিক শাহদাত অভিযোগের বিষয়ে বলেন, আমি মানুষের কাছে শুনেছি দুটি কাজ পেয়েছি। ব্যস্ততার কারণে অনলাইনে ঢুকতে পারিনি। নেটে আমার আইডিতে ঢুকলে নিশ্চিত হতে পারব। তিনি বলেন, বিভিন্ন উপজেলায় আমার কাজ চলছে সবগুলো ইজিপিতে পেয়েছি। বোয়ালখালী পৌরসভার কাজ পাওয়ার ক্ষেত্রে আমি কোন প্রকার প্রতারণার আশ্রয় নিইনি।

২৪ ঘণ্টা/রিহাম/রানা

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…