খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ১১:৫৬ অপরাহ্ণ
শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সম্মেলনের প্রায় এক বছর পর অনুমোদন পেল জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি।

রোববার (১৮ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়।

২০১৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক কে এম আজম খসরু ও কার্যকরী সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছিলেন।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ১০ জন সহ-সভাপতির মধ্যে রয়েছেন- মো. শাহজাহান খান, মো. নূর কুতুব আলম মান্নান, মো. কামরুজ্জামান চুন্নু, মো. হুমায়ুন কবির, তোফায়েল আহমেদ, মো. শরফ আলী, মো. সাহাব উদ্দিন, মো. মুশিকুর রহমান, মো. মহসীন ভূঞা, মো. আসকার ইবনে শায়েখ খাজা।

মো. খান সিরাজুল ইসলাম, সুলতান আহম্মদ ও বিএম জাফর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। মো. কাউছার আহমেদ পলাশ ও মো. আনিছুর রহমান আছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে।

প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান, দফতর সম্পাদক মো. এটিএম ফজলুল হক, অর্থ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতালেব হাওলাদার, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. শহীদ ডাকুয়া, মহিলা বিষয়ক সম্পাদক প্রমীলা পোদ্দার, আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক মো. কাজিম উদ্দিন, শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. গাজী আজিজুর রহমান, ক্র্যাফট ফেডারেশন বিষয়ক সম্পাদক বখতিয়ার উদ্দিন খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন।

পাঁচজন নির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন- আব্দুস সালাম খান, আমজাদ হোসেন, নাজমুল আলম রুমেল, মো. মজিবুর রহমান ও মো. সেলিম আনছারী।

সংগঠনের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত মো. শাজাহান খানের পদটি এবং কার্যকরী সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ মারা যাওয়ায় সে পদটিও ফাঁকা হবে।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগ।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…