খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শরণঙ্কর ভিক্ষু’র গ্রেফতার ও শাস্তির দাবীতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ৮:২০ অপরাহ্ণ
শরণঙ্কর ভিক্ষু’র গ্রেফতার ও শাস্তির দাবীতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

হিন্দুদের শ্মশান ও রাধা কৃষ্ণ মন্দির দখল, সরকারের সংরক্ষিত বনের জায়গা দখলসহ ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর কটুক্তিকারী বৌদ্ধ ভিক্ষু শরণংকর থের’কে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানব বন্ধন করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সনাতনি হিন্দু সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকায় সচেতন নাগরিক সমাজ, সনাতনী হিন্দু সমাজ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার যৌথ আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংগঠনের কয়েক’শ মানুষ অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের ফলহারিয়া গ্রামের শতাধিক একর বনের জায়গা দখল করে বৌদ্ধ ভিক্ষু শরণাংকর থের জ্ঞাণশরন বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন। সেখানে তার দখল উম্মত্ততা থেকে রেহাই পাননি হিন্দু ধর্মাবলম্বিদের দুই যুগের বেশি সময়ের শ্মশান ও রাধা কৃষ্ণ মন্দির। তিনি সেখানে বসবাসকারী হিন্দু মুসলমানসহ সাধারন মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইনে বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে উস্কানিমূলক ও দেশ বিরোধী বক্তব্য দিয়ে তিনি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করছে। তার বিরুদ্ধে একাধিক মামলা হলেও অদৃশ্য কারণে তাকে আইনের আওতায় আনা হচ্ছেনা। দ্রুত তাকে গ্রেফতার করে শাস্তির দাবী জানান বক্তারা। অন্যতায় আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সুপায়ন সুশীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুুদ, এডভোকেট পঙ্কজ কুমার চৌধুরী, বিভূতি ভূষণ সেন, মাস্টার নির্মল কান্তি দাশ, অধ্যাপক অসীম কুমার শীল, হিন্দু মহাজোটের পক্ষ থেকে মাস্টার তপন দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈবাল চক্রবর্ত্তী, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এম ইসকান্দর মিয়া তালুকদার, যুগ্ম সম্পাদক মাস্টার রঞ্জন বড়ুয়া, এডভোকেট সেকান্দর চৌধুরী, মাওলানা নুরুল আজিম, মাওলানা আইয়ুব নূরী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিজয় সেন, বদিউজ্জামান বদি প্রমুখ।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…