খুঁজুন
, ,

১৫ নভেম্বর থেকে মাস্কবিহীন দেখলে স্পটে জরিমানা করা হবে: সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 3 November, 2020, 6:30 pm
১৫ নভেম্বর থেকে মাস্কবিহীন দেখলে স্পটে জরিমানা করা হবে: সুজন

ডেস্ক নিউজ : আগামী ১৫ নভেম্বর থেকে মাস্ক বিহীন অবস্থায় কাউকে রাস্তায়, বাজারে, শপিং মলে যানবাহনে চলাচল করতে দেখা গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্পটে জরিমানা করা হবে।

করোনা সংক্রমন পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রনে থাকলেও শংকা কাটেনি এবং শীত মৌসুমে এর ব্যাপ্তি বৃদ্ধির আশংকার কথা স্মরণ করিয়ে দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি মঙ্গলবার সকালে টাইগারপাসস্থ নগর ভবনে চসিক বিভাগীয় প্রধান ও প্রকৌশলীদের সাথে অনুষ্ঠিত মশক নিধন ও কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যদি সচেতন না হই তা হলে কোভিড-১৯ এর সাথে ডেঙ্গু ও চিকনগুনিয়া যুক্ত হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই আগে ভাগে মশক প্রজননের উৎস ও উৎপত্তির স্থান নির্মূলে চসিকের পরিচ্ছন্ন বিভাগ শীঘ্রই ক্রাশ প্রোগ্রাম হাতে নেবে।

তিনি আরো বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নের কাজে যে সকল স্থানে বাঁধ দিয়ে পানি চলাচল আটকে দেয়া হয়েছে সেখানেই মশক প্রজনন ঝুঁকি সবচেয়ে বেশি। তাই পানি যাতে জমে না থাকে সে জন্য পানি সরে যাওয়ার বিকল্প পথ তৈরীর ব্যবস্থা করতে হবে।

তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, প্রতিটি বাসা-বাড়ি, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাস স্ট্যান্ড, রেলস্টেশন ও বিমান বন্দর পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়টি ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকেই নিজ নিজ উদ্যোগে করতে হবে।

কাঁচা বাজার, মাছ-মাংসের দোকানে বিক্রেতাদের অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে। মসজিদ মন্দির-গীজা-প্যাগোডায় যারা নামাজ-এবাদত-প্রার্থণা করতে আসবেন তাদের প্রত্যেককে মাস্ক পরতে হবে।

উপাসনালয়ে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। নামাজ-এবাদত-প্রার্থণার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

সভায় চসিক প্রশাসক প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রধান ও বিভাগীয় প্রধানদের সদস্য করে মশক নিধন কার্যক্রম ও কোভিড-১৯ বিষয়ক একটি টাস্কফোর্স গঠন করে দেন।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/রাজীব

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।