খুঁজুন
, ,

কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 3 November, 2020, 11:16 pm
কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর হত্যাকান্ড ও হেফাজতে ইসলামের পদক্ষেপসহ বেশ কয়েকটি ষড়যন্ত্রের উল্লেখ করে জনসমর্থনের প্রতি আওয়ামী লীগের আস্থা পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘কেউ চাইলেই আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবে না। যখন আমরা ২০০৮ এর পর থেকে সরকারে এসেছি অনেক ভাবে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা করা হয়েছে, বিডি্আরের ঘটনা ঘটানো হলো, হেফাজতের ঘটনা ঘটানো, নানা ধরনের ঘটনা, বহু রকমের কারসাজির চেষ্টা করা হয়েছে।’

তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে খুন করে ফেলা যায়, হত্যা করে ফেলা যায়, কিন্তু জনসমর্থন না থাকলে ক্ষমতায় গিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, মানুষের কল্যাণও করতে পারে না, এ হচ্ছে বাস্তবতা।’ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ টিকে আছে কারণ এর তৃণমূলের নেতা-কর্মী অর্থাৎ এর শিকড়ের শক্তি অনেক গভীরে। কাজেই, সেটা যদি কারো চক্ষুশূল হয় বা সে কারণে কারো মনে ব্যথা হয় তাহলে আমাদের কিছু করার নেই। আমরা জনগণের সমর্থনটা পাই কারণ আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের স্বার্থে, জনকল্যাণে এবং জনগণের মঙ্গলে কাজ করে। আর এটা জনগণ খুব ভালভাবে উপলদ্ধি করে এবং এর শুভফলটা জনগণই পায়।’

আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ওপর নির্মম অত্যাচার-নির্যাতনের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, ‘হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কত পরিবার লাশ খুঁজে পায়নি। তারা কেবল হত্যাই করেনি একটি জাতির একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ টিকে আছে শুধু জনগণের জন্য কাজ করার মধ্যে দিয়ে। কারও দয়া ভিক্ষে করে না, কারও করুণা ভিক্ষে করে না।’

জাতির পিতা, জাতীয় চার নেতাসহ বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যার কথা তুলে ধরে তিনি বলেন, এত হত্যাকান্ড চালিয়েও তৃণমূলে যার শিকড় একেবারে গ্রথিত সেই সংগঠনের ক্ষতি তারা করতে পারেনি। আওয়ামী লীগ টিকে আছে কারণ এর তৃণমূলের নেতা-কর্মী, অর্থাৎ এর শিকড়ের শক্তি অনেক বেশি।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা শুধু এই দিবসটা পালন নয়, সেই সাথে সাথে আমাদের এই কথা মনে রাখতে হবে, যে সন্ত্রাসী চক্র, খুনী চক্র, স্বাধীনতা বিরোধী চক্র তারা কিন্তু বসে নাই। তাদের চক্রান্ত চলতেই থাকবে যত ভাল কাজই আমরা করি না কেন তাদের মুখ থেকে ভাল কথা বের হয় না।’

তিনি গণভবনের থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৩ বঙ্গবন্ধু অ্যাভেনিউস্থ পার্টি কার্যালয়ে মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এতে আরো বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা অপপ্রচার চালাবার বা সংঘাত সৃষ্টির চেষ্টা করে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তাদেরকে আমি এটাই বলবো তারা কি ৩ নভেম্বরের ঘটনা কোনদিন ভেবে দেখেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মেধাবীদের এক হাতে জিয়াউর রহমান পুরস্কার আর অন্য হাতে অস্ত্র তুলে দিয়েছে। অস্ত্র, জঙ্গিবাদ, মাদক দিয়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে। তারা তাদের অবৈধ ক্ষমতাকে বৈধ এবং কুক্ষিগত করার চেষ্টা করেছে।’ তিনি বলেন, ‘এদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে, এই নির্বাচন কারা শুরু করেছিল।’ ভোট নিয়ে প্রশ্ন উত্থাপনকারিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জিয়ার নির্বাচন দেখুক আর এরশাদের নির্বাচন দেখুক।’

খালেদা জিয়া সরকারের সময়ে ভোটার লিস্টে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার অন্তর্ভুক্তির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৬ সালের নির্বাচনের জন্য ১ কোটি ২৩ লাভ ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট বানানো হলো। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর বিএনপি বাংলাদেশকে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করলো। বাংলাভাই, জঙ্গিবাদ সৃষ্টি হলো, এভাবেই একটা দেশকে তারা আবারো ধ্বংসের দিকে নিল। এরআগে ’৯১ সালে এই খালেদা জিয়া যুদ্ধাপরাধী জামায়াতের হাত ধরে ক্ষমতায় এসেছিল এরপর ’৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন, রাজনৈতিক দলবিহীন নির্বাচন করলো।

তিনি বলেন, সে সময় আওয়ামী লীগের রাজপথের আন্দোলনে সে বছরের ৩০ মার্চ জনগণের অভ্যুত্থানে খালেদা জিয়া মাত্র দেড় মাসের মধ্যে পদত্যাগে বাধ্য হয় এবং ক্ষমতা থেকে চলে যায় ভোট চুরির অপরাধে। কাজেই, বিএনপি’র যে নেতারা কথা বলে তাদেরকে আপনারা এই কথাটা স্মরণ করিয়ে দেবেন। কারণ, মানুষ সে কথা ভুলে যায়নি।

১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং পাকিস্তানে তাঁর আটককালীন মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারি জাতীয় চার নেতা মুজিব নগরের প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মুনসুর আলী এবং খাদ্য ও ত্রাণ মন্ত্রী এ এইচ এম কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের কার্যক্রমে একটি গ্রুপ বা এলিট শ্রেণীই কেবল সুবিধা পায় না বরং সুবিধাটা একেবারে গ্রাম পর্যায়ে তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। সে কারণেই আমরা জনগণের সমর্থন পাই।

তিনি বলেন, ১৫ আগস্টের ঘটনাকে যারা কেবল একটি পারিবারিক ঘটনা বলে অপপ্রচার চালানোর চেষ্টা করেছিল তাদের আসল উদ্দেশ্যটা ধরা পড়ে যায় ৩ নভেম্বরের হত্যাকান্ডে। স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা যারা মানতে পারে নাই, স্বাধীন বাংলাদেশকেই যারা স্বীকার করে নাই, মানতে চায় নাই, তাদের দোসররাই ছিল এর মাঝে এবং তারাই ছিল এই হত্যাকান্ডের মূল হোতা। কেবল হত্যাকান্ড সংগঠন নয় পুরো আদর্শকেই পরিবর্তন করা হয়েছিল।

খন্দকার মোস্তাককে ‘বেইমান,’ ‘মীরজাফর’ আখ্যায়িত করে তিনি বলেন, মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যা এবং ৩ নভেম্বরের জেলহত্যায় জড়িত ছিল। কারণ, সে ছিল রাষ্ট্রপতি এবং জিয়া ছিল তার প্রধান সেনাপতি। তাদেরই পরিকল্পনা এবং তাদেরই হুকুমে কারাগারের দরজা খুলে খুনীদের প্রবেশ করতে দেয়া হয় এবং তারাই হত্যাকান্ডটা ঘটায়। এরই ধারাবাহিকতায় জিয়াউর রহমান একদিকে সেনাপ্রধান অপরদিকে নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা দেন। কাজেই, চক্রান্তটা যে কোথায় তা সহজেই বোঝা যায়, বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ’৭৫ এ জাতির পিতাকে হত্যার পর মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে বিশ্বে যে সম্মান ছিল সেটাও আমরা হারিয়ে ফেলি এবং একটা খুনী জাতি হিসেবে মানুষের কাছে পরিচিত হতে হয়। মানুষের কাছে হাত পেতে, তাদের দয়া দক্ষিণা নিয়ে বাংলাদেশকে চলতে হয়।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতির কারণে দেশে জরুরী অবস্থা জারি হয় এবং ওয়ান ইলেভেন আসে এবং খালেদা জিয়ার পছন্দের লোকদের নিয়েই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। সেই তত্ত্বাবধায়ক সরকারও ক্ষমতায় এসে দল গঠনের চেষ্টা করে।

বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়ায় নোবেল বিজয়ী ড. ইউনুসকে মোবাইল কোম্পানী পরিচালনার অনুমতি তাঁর সরকারই প্রদান করেছিল উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘মোবাইল ফোনের ব্যবসাটা আমি উন্মুক্ত করে দিয়েছিলাম সকলের কাছে। তাই, ড. ইউনুসকেও একটা মোবাইল ফোনের ব্যবসা দিয়েছিলাম।’

তিনি বলেন, ‘সেই মোবাইল ফোন ব্যবহার করে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং গ্রামীণ ফোনের ড. ইউনুস গেলেন রাজনৈতিক দল করতে। জনগণের সারাও পেলেন না দলও গঠন করতে পারলেন না। ওয়ান ইলাভেনে কিংস পার্টি করতে এসেও জনসমর্থন পেলেন না।’

বিরোধী দলে থাকলেও মিথ্যা মামলা দিয়ে তাঁকেই (শেখ হাসিনা) আগে গ্রেফতার করে পুরো রাজনীতি ধ্বংসের প্রচেষ্টা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রতি জনগণের যে ভালবাসা ছিল সেটা ২০০৮ সালের নির্বাচনের পূর্বে ক্ষমতাসীনরা আঁচ করতে না পারায়, সে সময়, একটা ঝুলন্ত সংসদ হবে বলেই তারা ধারণা করেছিল। জনগণের ব্যাপক সমর্থন নিয়ে সে সময় সরকার গঠনের পর একটার পর একটা ভোটে জয়ী হয়েই সরকার গঠন করেছি। কারণ, আমরা জনগণের জন্য কাজ করেছি।

তিনি বিএনপি’র কঠোর সমালোচনা করে বলেন, বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে যারা পরিচয় দেয় তারা কাদের হাতে তৈরী করা।

তিনি বলেন, বিএনপি মাইক একটা লাগিয়ে সারাদিন আমাদের সমালোচনা করে যাচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন আসে এই রাজনৈতিক দলটার জন্ম কোথায়। এই রাজনৈতিক দলতো মাটি ও মানুষের মধ্য থেকে গড়ে ওঠেনি। যেমন আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যারা গড়ে তুলেছিলেন, তারা তো ক্ষমতায় ছিলেন না। তারা ক্ষমতায় না থেকেই মাটি ও মানুষের মাঝ থেকে বাংলাদেশের জনগণকে নিয়েই এই সংগঠনটা গড়ে তুলেছিলেন জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করার জন্য। অন্যদিকে বিএনপির জন্মস্থানতো ক্যান্টনমেন্টে। সেনাপ্রধান জিয়াউর রহমান স্বঘোষিত রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় বসে এই দলটার সৃষ্টি করেছিলেন।’

তিনি বলেন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের জন্ম হয় সে দল জাতিকে কি দেবে। জাতির জন্য কি করতে পারে তারা। তারাই এই দেশে দুর্নীতির বীজটা বপন করেছে। কারণ, দলভারি করার জন্য কিছু লোককে অবৈধ অর্থ বানানোর সুযোগ করে দিয়েছে, ঋণ খেলাপির সুযোগ করে দিয়ে একটা এলিট শ্রেণী তৈরী করেছে। যাদের ওপর নির্ভর করে ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্তো করার চেষ্টা করেছে।

এ সম্পর্কে তিনি আরো বলেন, এরপর আবারো সেই ক্যু’র মধ্যদিয়েই এলো এরশাদ। সেও জিয়ার পদাংক অনুসরণ করে একদিন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলো। পরে একই প্রক্রিয়ায় দল গঠন করলো ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে।

তিনি বলেন, এইসব দল যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন দেশের কি উন্নতি হয়েছে। সাধারণ মানুষের কি উন্নতি হয়েছে বা তারা কি দারিদ্র বিমোচন করতে পেরেছে? প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

তিনি সে সময়কার সুবিধাবাদী শ্রেণীর সমালোচনা করে বলেন, ‘জিয়া গণতন্ত্র দিয়েছে, বহুদলীয় গণতন্ত্র ইত্যাদি কথা বলে সে সময় অনেকেই চলে গেছে তার সাথে। কিন্তু একবারও কি তারা ভেবে দেখেছে যারা অবৈভভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসে তারা গণতন্ত্র দিতে পারে না। আর সে গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র হয় না। কতগুলো দল করতে দিয়েই সেটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা হয় না। তাই, যদি হোত তাহলে দেশের অনেক উন্নতি হতে পারতো, জনগণের কাছে জবাবদিহিতাটা থাকতো।’

তাঁর সরকারের বাক স্বাধীনতা এবং টিভি চ্যানেলকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সুযোগে নানাজনে নানা ‘বচন’ দিচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কারো কারো প্রশ্ন বাংলাদেশ কি একদলেই চলে যাচ্ছে। কারণ, সঙ্গে কমিউনিষ্ট পার্টি এবং বিভিন্ন সংঠন ও বাম রাজনৈতিক দল সঙ্গে থাকলেও মূল সংগঠন তো আওয়ামী লীগ।’

আর কোন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের এত হত্যা এবং নির্যাতনের স্বীকার কি হতে হয়েছে? সে প্রশ্ন উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলকে এভাবে মৃত্যুর মুখে পড়তে হয়নি। দেশের প্রত্যেক আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাই জীবন দিয়েছে। মুজিব আদর্শের সৈনিকরাই বার বার জীবন দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলে গেছে।

তিনি ইউরোপসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব নতুন করে বেড়ে যাওয়ায় জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং বাইরে বের হলেই মাস্ক ব্যবহারের বিষয়ে পুনরায় সতর্ক করেন।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2
Feb2

হাঁটুপানিতে নেমে ত্রাণ বিতরণ করলেন জামায়াত আমির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 10 July, 2026, 12:09 pm
হাঁটুপানিতে নেমে ত্রাণ বিতরণ করলেন জামায়াত আমির

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ডা. শফিকুর রহমান। সকালে বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি হাঁটু থেকে কোমরসমান পানিতে নেমে দুর্গত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন, দুর্ভোগের কথা শোনেন এবং ত্রাণসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তিনি বাঁশখালীর গুনাগরী ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিন দেখেন।

দুর্গত মানুষের দুর্ভোগ প্রত্যক্ষ করে ডা. শফিকুর রহমান বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বিপদে-আপদে অসহায় মানুষের পাশে থাকা সবার কর্তব্য। সামর্থ্য অনুযায়ী জামায়াতে ইসলামী বন্যাকবলিত মানুষের পাশে থাকবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহযোগিতায় কাজ অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ ঘরবাড়ি, ফসল ও জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে তিনি হাঁটু থেকে কোমরসমান পানিতে নেমে একাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান, তাদের প্রয়োজনের কথা শোনেন এবং প্রত্যেক পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ ও এলাকা পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি সাতকানিয়ার উদ্দেশে রওনা হন।

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি ও খাদ্য সংকটে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 10 July, 2026, 10:25 am
চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি ও খাদ্য সংকটে

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা। সেখানে প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়ে সাড়ে তিন লাখের বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন। চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি, খাবার সংকট দেখা দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায় ও জেলা প্রশাসকের কার্যালয়ে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, উদ্ধার, ত্রাণ বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সব উপজেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বন্যাকবলিত এলাকায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কাজ চলছে।

এদিকে সাতকানিয়ায় মাত্র তিন বছরের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উপজেলার প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়ে সাড়ে তিন লাখের বেশি মানুষ পানিবন্দি হয়েছেন। অসংখ্য বসতঘরে পানি ঢুকে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতকানিয়া আদালত, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, পৌরসভা কার্যালয় ও থানায়ও বন্যার পানি প্রবেশ করেছে।

বাঁশখালীতেও ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে৷ বন্যার পানিতে পাঁচ শতাধিক মাটির ঘর ভেঙে গেছে। বুধবার (৮ জুলাই) রাত ১১টার দিকে বৈলছড়ি এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়ক পানিতে তলিয়ে গেলে চট্টগ্রাম শহরের সঙ্গে বাঁশখালীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। দুর্গত এলাকাগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাঁচ শতাধিক মাটির বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে সরে গেলেও অনেকে এখনো পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

পুইছড়ি ইউনিয়নের বাসিন্দা পারভেজ মোশারফ বলেন, কয়েক দিনের ভারী বর্ষণ ও সমুদ্রের জোয়ারের ফলে পুইছড়ি ইউনিয়নের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এসব এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। অধিকাংশ মাটির ঘরও ভেঙে পড়েছে। বসতঘর পানিতে ডুবে যাওয়া রান্নাবান্না হচ্ছে না। তাই খাবারের জন্য কষ্ট পাচ্ছে মানুষ।

এদিকে সাঙ্গু ও ডলু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কেরানীহাট-বান্দরবান সড়কের বুড়ির দোকান এলাকা, বাজালিয়া অলি আহমেদ বীর বিক্রম কলেজের সামনে এবং দস্তিদারহাটের পূর্ব পাশে সড়কের ওপর দিয়ে কয়েক ফুট উঁচু হয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। বন্যার কারণে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

ডলু নদী দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে পৌরসভার রামপুর এলাকায় কয়েকশ ফুট বেড়িবাঁধ ভেঙে গেছে। উপজেলার অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে রয়েছে। অনেক এলাকায় এখনো পানি বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

চন্দনাইশেও ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার দুটি পৌরসভা ও আটটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়েছেন। পাহাড়ি ঢলে শঙ্খ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করেছে।

গত বুধবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের হাশিমপুর এলাকায় প্রায় দেড় ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী যান ও ছোট যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। ধীরগতিতে যান চলাচলের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চন্দনাইশের বাসায় আবু নাসের আলিফ বলেন, ‘দিনেদিনে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। অনেক মানুষ না খেয়ে আছে।’

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 10 July, 2026, 9:28 am
মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হলো অনেকটা একপেশে। ফরাসিদের দাপুটে ফুটবলের কাছে অসহায় লেগেছে আশরাফ হাকিমিদের। একক আধিপত্য বিস্তার করা ফ্রান্স আফ্রিকান পরাশক্তি মরক্কোকে হারিয়েছে ২-০ গোল ব্যবধানে। তাতেই প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিলেন দিদিয়ের দেশামের শিষ্যরা।

শুরু থেকেই একের পর এক আক্রমণ করলেও গোল পাচ্ছিল না ফ্রান্স। ম্যাচের ২৫তম মিনিটে মরক্কোর ডি-বক্সে ফাউল করে বসেন নুসাইর মাজরাউয়ি। লাইন্সম্যানের সঙ্গে দ্রুত কথা বলে রেফারি ফাকুন্দো তেল্লো ফ্রান্সের অনুকূলে পেনাল্টির বাঁশি বাজান। ভিএআরে শরণাপন্ন হলেও সিদ্ধান্ত বদলাননি রেফারি।

স্পট কিক থেকে গোল করার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বল জালে জড়ানোর জন্য এমবাপ্পে পেনাল্টি কিকটি ডান দিকের নিচের কোণা (বরাবর নিয়েছিলেন। কিন্তু মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু যেন আগে থেকেই এমবাপ্পের শটের দিক নিখুঁতভাবে অনুমান করতে পেরেছিলেন। সঠিক সময়ে দুর্দান্ত এক ডাইভ দিয়ে এমবাপ্পের সেই শট রুখে দেন বুনু।

৩২তম মিনিটে ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়ে এক অনবদ্য একক দৌড়ে মরক্কোর ডি-বক্সে বল নিয়ে ঢুকে পড়েন। গোল করার সুবর্ণ সুযোগ দেখে পোস্টের বাম দিকে লক্ষ্য করে এক শট নেন। কিন্তু তার সেই নিশ্চিত গোলের মুহূর্তটিকে ম্লান করে দেন মরক্কোর প্রাচীর হয়ে দাঁড়ানো গোলরক্ষক ইয়াসিন বুনু। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের নেশায় বুঁদ হয়ে উঠে ফ্রান্স। সেই সুবাদে ম্যাচের ৬০তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মাহেদ্রক্ষণ। ডি-বক্সের বাইরে থেকে এক বিদ্যুৎগতির শট নেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার সেই নিখুঁত ও জোরালো শটটি মরক্কোর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ডান দিকের পোস্ট ঘেঁষে জালের ভেতরে আশ্রয় নেয়। তাতেই গোল উদযাপনে মেতে ওঠে ফরাসি শিবির।

এদিকে ৭১তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের চমৎকার এক পাস থেকে ডি-বক্সের ঠিক বাইরে বল পান উসমান দেম্বেলে। শটটি খুব একটা জোরালো না হলেও মরক্কোর ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বলটি কোনোমতে ডান দিকের নিচের কোণা দিয়ে জালে জড়ায়। তাতেই ব্যবধান দ্বিগুণ হয়।