খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গবাদি পশুর খামার: মালিকানা নিয়ে ধোঁয়াশা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০, ১১:৫৬ অপরাহ্ণ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গবাদি পশুর খামার: মালিকানা নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক : করোনাকালিন সময়ে বন্ধ থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লালন পালন করা হচ্ছে গবাদি পশু।

কিন্তু সেই খামারের মালিকা নিয়ে ধোঁয়াশা। যার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে খামার, তিনি জানিয়েছেন এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে নিরাপত্তা শাখার চেয়ারম্যান জানিয়েছেন- সিকৃবি ক্যাম্পাসে কর্তৃপক্ষের কোন গবাদি পশু নেই। দ্বিমুখি এমন বক্তব্যে পশুগুলো কার, তা নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। সম্প্রতি সেখানে ভেড়া বাাঁচাতে বিষ দিয়ে কুকুর নিধন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

জানা যায়, কিছুদিন আগে সিকৃবি’র কর্মচারীদের পালিত হাঁস, মুরগি,গরু, ছাগল ক্যাম্পাস থেকে সরাতে বার বার নোটিশ প্রদান করে কর্তৃপক্ষ। বাধ্য হয়ে সেগুলো কম দামে বিক্রি করেন কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে দু’চারটি ভেড়া রাখার বিধান থাকলেও ব্যক্তি স্বার্থে সিকৃবি ক্যাম্পাসকে গো-চারণ ভূমিতে পরিণত করা হয়েছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নিরবিচ্ছিন্নভাবে গবাদিপশুর অবাধ চলাচল এবং গাছপালা নষ্ট করার দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। সেই সাথে গবাদিপশু অবাধ চলাচলের কারণে নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ।

নাম প্রকাশে অনিচ্ছুক সিকৃবির কয়েকজন কর্মকর্তা-কর্মচারি জানান, সিকৃবির মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদের তত্ত্বাবধানে এই গবাদিপশু ক্যাম্পাসে বিচরণ করছে। আর এসব গবাদি পশু রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন অংকুর দেবনাথ নামক সিকৃবির একজন কর্মচারী।

এ ব্যাপারে অধ্যাপক ড. সুলতান আহমদ বলেন, ক্যাম্পাসে তার তত্ত¡াবধানে সিকৃবি কর্তৃপক্ষের গবাদিপশু পালন করা হয়। এসব পশুর মালিক স্বয়ং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখানে তার ব্যক্তিগত কোন স্বার্থ নেই। কর্তৃপক্ষের শিক্ষা প্রক্রিয়ার প্রয়োজনে ক্যাম্পাসে ১টি ঘোড়া, ৩টি গরু, ৮টি ভেড়া রয়েছে। এগুলো লালন পালনের জন্য নির্দিষ্ট স্থান ও ঘর নির্মাণ করা আছে। পশুগুলির মালিক সিকৃবি কর্তৃপক্ষ। তিনি শুধু এগুলোর তত্ত¡াবধানের দায়িত্বে আছেন।

এ ব্যাপারে সিকৃবির নিরাপত্তা শাখার চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল মালেক জানান, সিকৃবি ক্যাম্পাসে কর্তৃপক্ষের কোন গবাদি পশু নেই। আমরা ক্যাম্পাসে গরুবাছুর পেলে তা আটকে রাখি। গরুবাছুর যাতে ক্যাম্পাসে ঢুকে পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য আমরা মাঝে মাঝে অভিযান পরিচালনা করে থাকি। তাছাড়া কর্তৃপক্ষ কিংবা ব্যক্তিগতভাবে ক্যাম্পাসে গোচারণের কোন বিধান নেই। এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এব্যাপারে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…