ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির রহস্য জনক লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ২:৪৭ দুপুর
ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির রহস্য জনক লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়িতে থেকে অজ্ঞাত ব্যক্তির রহস্য জনক লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

সোমবার সকালে ফটিকছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের চৌমুহানী বাজারের পশ্চিম পাশের বিলের মাঝে হাটু গেড়ে বসা অবস্থায় একটি গাছের সাথে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বিলের মাঝে গাছের সাথে ফাঁস লাগানো লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় মিলেনি।

২৪ঘণ্টা/এন এম রানা

Feb2
Feb2