খুঁজুন
, ,

বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে সামাজিক সংগঠনের ফ্রন্ট লাইনারদের জন্য: সিএমপি কমিশনার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 25 November, 2020, 3:14 pm
বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে সামাজিক সংগঠনের ফ্রন্ট লাইনারদের জন্য: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধি : করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ মোকাবিলায় সাধারণ মানুষ যাতে যথাযথভাবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানে এমন কর্মসূচি নিয়ে আবারো মাঠে নেমেছে ‘চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদ’।

২৫ নভেম্বর (বুধবার) দুপুর ১২টায় কর্ণফুলী উপজেলার ‘হল টোয়েন্টি ওয়ান’ এ ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির অনুপ্রেরণায় মাস্ক বিতরণ ও পরিধানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়।

সাধারণ মানুষের সচেতনতায় এতে সংগঠনের আহ্বায়ক লায়ন হাকিম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

প্রধান অতিথি বলেন, ‘আমাদের জীবনে নতুন একটি জিনিস চলে এসেছে। মুখে মাস্ক পরিধান করতে হয়। হাসিমুখে আছি না ঘোমড়া মুখে আছি, বুঝায় যায় না। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বিষয় খুব সরাসরি সজোরে বলেছেন, মাস্ক বাধ্যতামূলক। নো মাস্ক, নো সার্ভিস। নির্দেশনাও রয়েছে, মাস্ক না পারলে যেনো সরকারি সেবা দেওয়া না হয়। সারা পৃথিবীতে করোনা একটি স্থায়ী প্রভাব ফেলে দিয়েছে। পুরো বিশ্বের মতো বাংলাদেশ ও তার বাহিরে নয়।
বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে অনুন্নত থাকার পরও দুর্বলতম কোন ম্যাজিকের কারণে এটি ঠেকিয়ে দিয়েছে। কি সেই ম্যাজিক? সেই ম্যাজিক হলো আমাদের মানুষ। মানুষ সৃষ্টির সেরা জীব কিন্তু কেন? পশুপাখি অন্যায় ও অপরাধ করেনা। তারপরেও মানুষ শ্রেষ্ঠ। এর একটিই কারণ মানুষেই একমাত্র অন্যের জন্য নির্দ্ধিধায় নিজের জীবন দিয়ে থাকেন।’

নবাগত সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে এই মহামারি করোনা দূর্যোগেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে চরপাথরঘাটা সামাজিক সংগঠনের মতো অনেক ফ্রন্ট লাইনারদের জন্য। যারা করোনাকালে দেখিয়ে দিয়েছে বাঙালি বীরের জাতি। যে রকম ছিলো আমাদের মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর ডাকে কোন চিন্তা ভাবনা না করে দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলো।’

সিএমপি কমিশনার আরো বলেন, ‘বিশ্বের সেরা ১০ টি প্রবৃদ্ধি ও উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ একটি। এই ঘুরে দাঁড়ানোর কারণ হলো আমরা করোনার সাথে অভিযোজিত করেছি। মাস্ক এখন অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। যা অবশ্যই পরতে হবে। করোনাকে ভয় না পেয়ে ফেইস করতে হবে। কিছু রোলস ও প্রিভেন্ট মানতে হবে। সহজ উপায় হলো মাস্ক পরা। আমরা সুস্থ্য থাকলে আমাদের সব চলবে। করোনা মোকাবিলা করে বিশ্বের অন্যান্য দেশকে আমরা দেখিয়ে দেবো বাঙালি বীরের জাতি। সরকারের ভিশন ২০৪১ সাল যেনো আমরা সফল করতে পারি। আর সামাজিক সচেতনতায় এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য চরপাথরঘাটা সামাজিক সংগঠনকে সিএমপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

অনুষ্ঠানে সিএমপি কমিশনারকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইসলাম আহমেদ, সংগঠনের যুগ্ম আহ্বায়ক এমএ মারুফ, প্রধান স্বাস্থ্য সমন্বয়ক মার্শাল মনির আহমেদ।

সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট উপহার তুলে দেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী, লায়ন হাকিম আলী ও ছাফা গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব এমএন ছাফা।

এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক শ্যামল কুমার নাথ, মিলন মাহমুদ, ডিসি ট্রাফিক শহীদুল্লাহ, কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার এসি ইয়াসির আরাফাত, কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ।

সদস্য সচিব মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সচিব ফরিদ জুয়েল, অর্থ কমিটির সচিব সেলিম খান, সমন্বয়ক আলী হায়দার, মহিউদ্দিন মন্জু, ছাবের আহমদ, এমএন আক্তারসহ প্রমুখ। মঞ্চের সামনে বিভিন্ন ক্যাটাগরি সারিতে ছিলেন শিক্ষক-শিক্ষিকা, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, সিএনজি চালক, মালিক সমিতির প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধি, রিক্সা-অটোরিক্সা সমিতির প্রতিনিধি, সাম্পান মালিক প্রতিনিধিগণ।

প্রসঙ্গত, বিগত সময়ে করোনা মোকাবেলায় চরপাথরঘাটা সামাজিক সংগঠনের সফলতা উদাহরণ হিসেবে নিয়েছে বহু ইউনিয়ন ও সংগঠন। মানুষকে কঠোর স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে ও কভিড-১৯ ভাইরাস মোকাবেলায় সাফল্য দেখিয়েছে চরপাথরঘাটার এই সংগঠন।

২৪ ঘণ্টা/মহিউদ্দিন

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।