খুঁজুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুর পৌরসভাকে ‘সিটি কর্পোরেশনে’ উন্নীত করা হবে- পৌর মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ৪:০৩ বিকাল
লক্ষ্মীপুর পৌরসভাকে ‘সিটি কর্পোরেশনে’ উন্নীত করা হবে- পৌর মেয়র

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃআসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত তিনবারের সফল পৌর মেয়র, জননন্দিত সাবেক জেলা আওয়ামীলীগ সেক্রেটারী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ তাহের।

পৌরসভার উন্নয়নের অগ্রচিন্তাধারা সম্পন্ন এম এ তাহের জানালেন আসন্ন নির্বাচন নিয়ে তার লক্ষ্য ও উদ্দেশ্য। দলীয় মনোনয়ন ও পৌরবাসীর প্রত্যাশিত রায়ে যদি তিনি আবারও পৌর মেয়র নির্বাচিত হন তাহলে কি কি অসমাপ্ত কাজ আর নতুন কি কি কাজ বাস্তবায়ন করবেন তা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এ প্রতিবেদকের সাথে।

আসন্ন পৌরসভা নির্বাচনে আপনার লক্ষ্য ও উদ্দেশ্য কী কী জানতে চাইলে পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের বলেন ‘আমাকে যদি পার্টি মনোনয়ন দেয় এবং পৌরবাসী মেয়র নির্বাচিত করে তাহলে লক্ষ্মীপুরকে আদর্শ, মডেল, নাগরিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি প্রথম শ্রেণীর সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। সিটি কর্পোরেশন গঠন করতে হলে সদরের দালাল বাজার, রসুলগঞ্জ বাজার, টুমচর বাজার, পিয়ারাপুর বাজার, চাঁদখালী বাজার, জকসিন বাজার ও আটিয়াতলী বাজার সহ আরো কয়েকটি এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত করতে হবে।’

পৌরসভায় এখন পর্যন্ত কোন উন্নয়নটি করা হয়নি বলে জানতে চাইলে আবু তাহের বলেন- ‘এরকম কিছু নেই, তবে রেললাইন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি সে স্বপ্নেরও বাস্তবায়ন হবে। নতুন একটা প্রজেক্ট চালু করার চিন্তা আছে, রহমতখালী খালে মেঘনা নদীর পানি নিয়ে এসে সে পানি শোধন করে পৌরসভায় ব্যবহারের জন্য ছেড়ে দেবো। বড় ড্রেণ, বাজার রাস্তা প্রশস্ত করন করা হবে, জায়গা নিয়ে রাখা হয়েছে পৌর ভবন নির্মাণ করার জন্য, আধুনিক পয়ঃব্যবস্থাপনার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে, সেটারও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।

পুনঃ মেয়র নির্বাচিত হলে সর্বপ্রথম কোন কাজটি করবেন বলে ভেবে রেখেছেন এমন প্রশ্নের জবাবে মেয়র আবু তাহের বলেন-‘আমি যদি আবারো মেয়র নির্বাচিত হই তাহলে পৌরভবন ও জনস্বাস্থ্য রক্ষায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার কাজে হাত দিব।’

কি কি উল্লেখযোগ্য কাজ হয়েছে জানতে চাইলে মেয়র বলেন-‘পৌর বিপনী বিতান, গরু বাজার, পৌর মার্কেট, দুইটি ট্রিটমেন্ট প্লান্ট, একটি ডাম্পিং স্টেশন, ১৪৭ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে।’

পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত কী কী উন্নয়ন করেছেন জানতে চাইলে পৌর মেয়র বলেন- ‘আইডিয়াল কলেজ, ল কলেজ, জালালিয়া মাদ্রাসা, রামেন্দু মজুমদার ও সাবেক দুদক চেয়ারম্যান বদিউজ্জামান এর সহযোগিতায় টাউন হল, রহমতখালী নদীর উপর ৩টি ব্রীজ, রেডক্রিসেন্ট ভবন, আজিমশাহ স্কুলসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে।

তিতা খাঁ জামে মসজিদ, আজিম শাহ মাজার, অজুখানা ও টয়লেট, তন্তুবায় সমিতির বহুতল ভবনসহ আরো অনেক উন্নয়ন হয়েছে। তবে ডাম্পিং স্টেশন ৮কোটি ৮০ লাখ টাকায় কাজ চলমান রয়েছে।

প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে ভিন্ন কোনো চিন্তা রয়েছে কিনা জানতে চাইলে মেয়র আবু তাহের বলেন-‘প্রতিবন্ধীদের ভাতার আওতায় আনা হয়েছে। এছাড়া আর কোন প্রকল্প আমাদের হাতে নেই।’

আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করে পৌরবাসীর রায় প্রত্যাশা করেন এ সফল মেয়র।

Feb2
Feb2

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:৫৫ সকাল
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১০ অক্টোবর) ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এসব তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।

এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

বিবৃতিতে আরও বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যে কোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:১৩ সকাল
রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শনিবারের (১০ অক্টোবর) এ হামলার বিষয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এর কয়েকদিন আগে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করে আসছিল।

শনিবারের এ হামলার ঘটনায় সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি আরবের এবং দুজন বাংলাদেশের নাগরিক রয়েছেন।

এ ছাড়া মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের একজন করে নাগরিক এ হামলায় নিহত হয়েছেন। হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, পূর্ব সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তু এসে পড়েছে। ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত হুতিরাই এসব হামলা চালাচ্ছে।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত এ নিয়ে চারবার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।

হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুথিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে।

তারা এর আগে সতর্কতা দিয়েছিল, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এরপর, গতকাল (শনিবার) রাজধানী রিয়াদের বিমানবন্দরে এ বড় হামলার ঘটনা ঘটে।

কলকাতায় মারা গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ রাত
কলকাতায় মারা গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৭টার কিছুক্ষণ পর রোটনের মৃত্যু হয়। তার লাশ দেশের আনার প্রস্তুতি চলছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বিষয়টি জানিয়েছেন। ‍তিনি লেখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সবার অত্যন্ত প্রিয়, আমার ভাই, সহযোদ্ধা, সুখ-দুঃখের সাথী,পরম স্নেহের মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছোট ভাইয়ের মতো স্নেহস্পদ ও রাজপথের সহযোদ্ধাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত দ্রুত রোটন আমাদের মাঝে নেই ভাবতেই খুব কষ্ট হচ্ছে।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।

ছাত্রলীগের রাজনীতি শেষ করে পরে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।