লোহাগাড়ায় ৭৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক : মাইক্রোবাস জব্দ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ২৪ নভেম্বর (মঙ্গলবার) দিনগত রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন ওসি জাকের হোসাইন মাহমুদ।
অভিযানে আটককৃতরা হল- কক্সবাজার সদর আওলিয়াবাদ আবু সামার পুত্র আবদুস শুক্কুর(৩৩) ও টাঙ্গাইলের বিশ্বাস বেতকা এলাকার মৃত মফিজ উদ্দিনের পুত্র মিজানুর রহমান (৩৩)।
লোহাগাড়া থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম, এসআই অজয়দেব শীল ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুভখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আবদুস শুক্কুরের কাছ থেকে ৫শ’ পিস এবং একই স্পটে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহার করা মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর আজ বুধবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
২৪ ঘণ্টা/আজাদ


আপনার মতামত লিখুন