খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনমত যাচাই করুন: ডা.শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ৯:৪০ অপরাহ্ণ
নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনমত যাচাই করুন: ডা.শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সভাপ‌তি ও চ‌সিক নির্বাচ‌নে বিএন‌পি ম‌নোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত‌ হো‌সেন বলেছেন, নিরপেক্ষ গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন দিয়ে আপনাদের জনমত যাচাই করুন। আগামী জানুয়ারিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, উৎসব মুখর পরিবেশ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বহিরাগত আওয়ামী সন্ত্রাসী বাহানি বেষ্টিত, ভোটারবিহীন নির্বাচন সংস্কৃতি থেকে নির্বাচন কমিশন ও সরকারকে বেরিয়ে আসতে হবে। এই সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে।

একটি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে, ভোটারবিহীন একদলীয় নির্বাচন হলে,মানুষ মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত হলে,সেই দেশে আর গণতন্ত্র থাকে না, সন্ত্রাস ও উগ্রবাদের সৃষ্টি হয়। এই দেশের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠায় আপনাদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে বহিরাগত সন্ত্রাসীরা যেন সেন্টারে প্রবেশ করতে না পারে প্রশাসনকে সে ব্যবস্থা করতে হবে। অন্যথায় জনগণ ঐ সকল সন্ত্রাসীদের শায়েস্তা করবে।

তি‌নি আজ বৃহস্প‌তিবার (৩ ডিসেম্বর) বিকা‌লে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএন‌পি আ‌য়ো‌জিত ক‌রোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মত বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপ‌রোক্ত বক্তব্য রা‌খেন।

ডা.শাহাদাত‌ হো‌সেন আরো বলেন, এই সরকার সবক্ষেত্রে ব্যর্থতা আর সর্বগ্রাসী দুঃশাসন, দুর্নীতি-লুটপাটে বেসামাল। এই সরকারের দুঃশাসনের দৌরাত্ম ভয়ঙ্কর রূপ নিয়েছে। জনগ‌নের বিরু‌দ্ধে দলীয় সন্ত্রাস ও প্রশাসন‌কে ব্যবহার ক‌রে ক্ষমতকে দীর্ঘা‌য়িত করছে। ফলে দিন দিন জনবিচ্ছিন্ন হচ্ছে সরকার।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেছেন, সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।আর সে নিবার্চনে বিএনপি নেতাকমীর্দের আতঙ্কিত করতে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণেও বাধা দেওয়া হয়েছে প্রশাসন প্রশাসন থেকে। এবার নির্বাচনে ভোট ডাকাতি করলেই তার পরিণাম ভয়াবহ হবে। জনগণকে সাথে নিয়েই সরকার পতনের আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

২৫নং রামপুর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শরিফুল ইসলাম এর সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি মোঃ ইবনুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, কাউন্সিলর প্রার্থী আবুল হাসেম , সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-সম্পাদক কাউন্সিলর প্রার্থী শহীদ মোহাম্মদ চৌধুরী, হালিশহর থানা বিএনপি সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম,আরো বক্তব্য রাখেন রামপুর থানা বিএনপি নেতা আলহাজ্ব ওমর মিয়া, মমিনুল হক মুন্না, মোঃ শফিকুর রহমান, মোঃ মাসুদ পাটোয়ারী, হুমায়ুন কবির হেলাল, আবুল খায়ের, আব্দুর রহিম, মোঃ সেলিম কন্টাকটার, কাউন্সিলর প্রার্থী এসএম ফরিদুল আলম, মোহাম্মদ জসিম উদ্দিন, ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি নেতা আলী হায়দার, সাইফুল আলম সওদাগর, আহমদ আশরাফ হোসেন, মোহাম্মদ নাসির চৌধুরি, মো মোশের্দ কোম্পানি, মুহাম্মদ জহিরুল ইসলাম আবুল, শামসুন্নাহার, ওয়ার্ড যুবদল নেতা রাজ খান, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ মামুন, ওয়ার্ড ছাএদল নেতা মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ হায়দার খান, শাহাদাত হোসেন জুয়েল, কবির প্রমুখ নেতৃবৃন্দ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…