খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে কপির আবাদে লাভবান ৪০ কৃষক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৭:২৪ অপরাহ্ণ
বোয়ালখালীতে কপির আবাদে লাভবান ৪০ কৃষক

পূজন সেন, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে ফুলকপি ও বাধাকপির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এবার ৪০ জন কৃষক প্রায় ১৬ একর জমিতে শীতকালীন সবজি ফুলকপি ও বাধাকপির চাষ করেছেন। আগাম চাষ করায় তারা ভালো দাম পাচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ, আমুচিয়া ও কড়লডেঙ্গা ইউনিয়নে ৪০ জন কৃষক আগাম ফুলকপি ও বাধাকপির চাষ করেছেন। ১২ একর জমিতে ফুলকপি ও ৪ একর জমিতে বাধাকপির চাষ হয়েছে। এর মধ্যে প্রতি একরে ১২ হাজার ৫শত চারা রোপণ করা হয়। প্রতিটি চারা রোপণে খরচ পড়ে ৯টাকা করে। যা ১২ হাজার ৫শত চারা রোপণে খরচ দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৫শত টাকা। প্রতিটি চারা কপিতে পরিণত হতে সময় লাগে প্রায় দুইমাস। প্রতি কপির গড় ওজন ১ কেজি হলে তার পাইকারি বাজার মূল্য দাঁড়ায় ২০টাকায়। ফলে ১২হাজার ৫শত কপির মূল্য পাওয়া যাবে ২ লাখ ৫০ হাজার টাকা। আগাম চাষ করায় ফুলকপি ও বাধাকপির পাইকারি বাজার মূল্য পেয়েছেন ৫০ টাকার ওপরে। বর্তমান বাজার মূল্যেও কৃষকরা লাভবান হচ্ছেন।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের কৃষক সুবল দে জানান, নিজস্ব ১ একর জমিতে ফুলকপি চাষ করেছেন। গত অক্টোবর মাসে স্নোবল জাতের কপির চারা রোপণ করে দুই মাসের মধ্যে ফলন বাজার জাত করতে শুরু করেন। আগাম জাতের এ কপি এখন তারা প্রতি কেজি ২৫-৩০ টাকা করে বিক্রি করছেন তিনি। একই এলাকার কৃষক মো. ইব্রাহিম, আব্দুল খালেক, রূপক দে, ঝুন্টু দে ও বিপ্লব দে। তারা জানিয়েছেন, এবার কপির ফলন ভাল হয়েছে। বাজারে ভালো দামও পাচ্ছেন।

উপ- সহকারি কৃষি কর্মকর্তা সৌমিত্র দে জানান, আবহাওয়া প্রতিকূলে থাকায় এবার উৎপাদন খরচ অন্যান্যবারের চেয়ে একটু বেশি ছিল। তবে ফলন ভালো হওয়ায় কৃষক খুশি। বাজারে কপির দামও এবার বেশ ভালোই রয়েছে। বাজারে মৌসুমি ফুলকপি ও বাধাকপির চাহিদা থাকায় জেলার বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এসে পাইকারি ক্রয় করে নিয়ে যাচ্ছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষবিদ মো. আতিক উল্লাহ বলেন, বোয়ালখালীতে ৪০জন কৃষক ১৬ একর জমিতে স্নোবল, স্নোহোয়াইট ও স্নোবক্স জাতের ফুলকপি এবং বাধাকপির চাষ করেছেন। গত অক্টোবর মাসে চারা রোপণ করেছেন তারা। যা দুই মাসে এক থেকে দেড় কেজি ওজনে বৃদ্ধি পেয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফলন সংগ্রহ করা যাবে। কপি চাষে প্রতি একরে কীটনাশক, সার, সেচ ও মজুরী মিলিয়ে খরচ পড়ে ১ লাখ টাকার ওপরে। দুই মাসের মধ্যে খরচ বাদ দিয়ে তারা প্রতি একরে প্রায় ১ লাখ টাকা লাভ করতে পারবেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…