খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফলদ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে ৫’শ ১২ কি:মি: পায়ে হেঁটে খাগড়াছড়িতে ত্রিশালের সাহসী পদযাত্রীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৬:৪৫ অপরাহ্ণ
ফলদ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে ৫’শ ১২ কি:মি: পায়ে হেঁটে খাগড়াছড়িতে ত্রিশালের সাহসী পদযাত্রীরা

খাগড়াছড়ি প্রতিনিধি : ফলদ বৃক্ষরোপনে উদ্বুদ্ধ এবং পরিবেশ বিরোধী বৃক্ষ রোপনে নিরুৎসাহিত করতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফলদ বাংলাদেশ’ এর ৫’শ ১২ কিলোমিটার পদযাত্রা (পায়ে হেঁটে) খাগড়াছড়িতে শেষ হয়েছে। পদযাত্রার ১৬তম দিনে বৃহস্পতিবার দুপুর ১২টায় খাগড়াছড়ি শহীদ মিনারে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।

এরআগে জাতীয় পতাকা হাতে নিয়ে একদল শিক্ষক-শিক্ষার্থী শহীদ মিনারে প্রবেশ করেন এবং সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
১৬ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এই পদযাত্রা। পথে তাঁরা ৭টি জেলা এবং ২৪টি উপজেলাসহ দেড় শতাধিক বাজারে ক্যাম্পেইন করেন।

বুধবার দুপুর ২টায় খাগড়াছড়ি এসে পৌঁছালে পদযাত্রাকারীদের বরণ করে নেন জেলার পরিবেশকর্মী ও ফলদবাগান মালিকরা।

পদযাত্রাকারী দলের মিডিয়া সমন্বয়ক হুমায়ুন কবির টুটুল জানান, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তাঁরা খাগড়াছড়ি অভিমুখে যাত্রা শুরু করেন। ৭ জেলা ও ২৬ উপজেলার ৫১২ কিলোমিটার পথ অতিক্রম করে তারা খাগড়াছড়িতে এসেছেন। আগামীকাল সকাল ১১ টায় খাগড়াছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও প্রতীকী বৃক্ষ রোপণের মধ্যে দিয়ে শেষ হবে পদযাত্রার।

গাছের গুরুত্ব, উপকারিতা ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষের অবদান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ২০১০ সাল থেকে ব্যতিক্রমী এ কার্যক্রম করে যাচ্ছে সংগঠনটি। প্রতিবছর বর্ষার আগে পদযাত্রা করে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হলেও এবছর করোনা পরিস্থিতির কারণে তা এ সময়ে করা হয়েছে।

২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…