রাউজানে উপজেলা প্রশাসনের অভিযানে ৩ একর খাস জমি উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৯ জানুয়ারি, ২০২১, ১১:০৬ রাত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে উপজেলা প্রশাসনের অভিযানে ৩ একর খাস জমি উদ্ধার হয়েছে।
শনিবার উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াছিনগর মৌজায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ উপস্থিত ছিলেন।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, অভিযান চালিয়ে সরকারি খাস জমি হতে অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করে প্রায় ৩ একর খাস জমি উদ্ধার করেছি। উদ্ধারকৃত জমিতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে গৃহহীনদের ঘর করে দেওয়া হবে।
২৪ ঘণ্টা/নেজাম



আপনার মতামত লিখুন