খুঁজুন
, ,

রাজধানীর কলাবাগানে তরুণী ধর্ষণ নিয়ে কিছু কথা : আবীর আকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 15 January, 2021, 10:28 pm
রাজধানীর কলাবাগানে তরুণী ধর্ষণ নিয়ে কিছু কথা : আবীর আকাশ

ছবি-সংগৃহিত

রাজধানীর কলাবাগান এলাকায় স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশব্যাপী চলছে উত্তেজনা। ধর্ষণ মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন প্রণয়নের পরেও দেশে ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতন কমেছে বলে মনে হয় না। প্রতিদিনকার এমন কোন খবরের কাগজ বাদ পড়ে না, নারী নির্যাতন ধর্ষণ ও হত্যার মতো ন্যক্কারজনক ঘটনার খবর ছাপা হয় না। নতুন করে খবরের কাগজের মধ্যে আরেকটা খবর উঁকিঝুঁকি দিচ্ছে যে, নারীর হাতে পুরুষ নির্যাতন হচ্ছে। এ নিয়ে আইন প্রণয়নের জন্য দেশব্যাপী বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

ধর্ষণ কত প্রকার? মতের বাহিরে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তাকে ধর্ষণ বলা হলেও কলাবাগানের বিষয়টিকে কি বলা হবে? দু’জনের মতে দৈহিক চাহিদা মেটানোর পর যদি কারো স্বার্থে আঘাত লাগে তখন কি সেটা ধর্ষণ হবে? তবে দুজনের মতে ঘটা শারীরিক সম্পর্ককে ‘একতরফা’ ধর্ষণ বলে আইন-আদালতের কঠিন যাঁতাকলে পড়তে হয়। কিন্তু কেন? যদি শারীরিক সম্পর্ক নারীর মতের বিরুদ্ধে হয় তবে রক্তপাত হওয়ার সম্ভাবনা একশ ভাগ। আর দুজনার মতে হলে রক্তপাত হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই, এক্ষেত্রে যদি মেয়েটি ভার্জিন হয় তবে যৎসামান্য রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে।

ঢাকা কলাবাগানের বিষয়টি কিভাবে ব্যাখ্যা করব বুঝতে পারছি না। এখানে তাদের ঘটিত ঘটনা আর আগের দিনের ফেসবুক মেসেঞ্জারে চ্যাট বিশ্লেষণ করলে দেখা যায় ‘ও লেভেলে’ পড়ুয়া মেয়েটির সাথে ধর্ষণ ও হত্যার সাথে জড়িত এক নং আসামী ফারদিন ইফতেখার দিহানের সাথে সম্পর্ক বেশি দিনের নয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়, দুজনার মেসেঞ্জার চ্যাটে দিহান ‘আগামীকাল তার মা-বাবা কেউ বাসায় থাকবে না’ বলে মেয়েটিকে বাসায় আসার আহ্বান জানায়। এতে মেয়েটি ‘ভয় করছে’ বলে কিছু নমনীয় ভাষায় চ্যাটের জবাব দেয়। তদুপরি দিহান স্পষ্ট করে বলে- ‘বাসায় কেউ থাকবেনা, শুধুমাত্র আমি থাকবো আর তুমি। ভয় কিসের? মেয়েটি আবারো বলছে -‘ভয় লাগছে’। ছেলেটি একটু আনাড়ি হয়ে বলছে ‘তাহলে তুমি আমায় ভালোবাসো না?’ মেয়েটি বলল -‘ভালোবাসি সোনা।’ এবার দিহান বললো- ‘আসবে বলো।’ মেয়েটি জবাব দিলো- ‘আচ্ছা, ওকে আসবো।’

ঘটনার দিন দিহানের বাসার সিসি ফুটেজ ও দারোয়ান দুলালের বক্তব্য থেকে জানা গেল মেয়েটিকে বাসার সামনে থেকে দিহান রিসিভ করে বাসার ভেতরে নিয়ে গেল। এর দেড় ঘণ্টার মাথায় দিহান ইন্টারকমে দারোয়ান দুলালকে উপরে যেতে বলে। উপরে গিয়ে দুলাল দেখে মেয়েটি রক্তাক্ত অবস্থায় সোফার উপর শোয়া। দিহান ধরে দাঁড় করানোর চেষ্টা করছে। দিহান দুলালকে বলছে গাড়ি রেডি করার জন্য। পরে আনোয়ার খান মেডিকেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দিহান নিজেই মেয়েটির মাকে ফোন করে হাসপাতালে যেতে বলে।

মেয়েটি তো সব জেনেশুনে ফাঁকা বাড়ীতে গেলো। একটা তরুণী একটা তরুণের ডাকে সাড়া দিয়ে একলা বাসায় যাওয়ার উদ্দেশ্য কি হতে পারে! নিশ্চয়ই দুজনার অভিসন্ধি ভালো ছিল না। এক্ষেত্রে মেয়েটিকে দোষারোপ করতে পারি। মেয়েটিকে তো দিহান স্পষ্ট করেই বলেছে যে তাদের ‘বাসায় কেউ থাকবেনা, একলা শুধু দুজনে সময় কাটাবে।’ মেয়েটি কি অবুঝ ছিলো? শিশু ছিলো? বুদ্ধি প্রতিবন্ধী ছিলো? তার কি ভালো-মন্দ বোঝার ক্ষমতা ছিলো না? তার একলা বাসায় আগমনের অর্থ কি!

আচ্ছা, ধরেই নিলাম মেয়েটি ভালোবাসার মানুষের আহবানে সাড়া দিতে দিহানের বাসায় গেলো। তো শারীরিক সম্পর্ক স্থাপনে সম্মত হলো কেন? যদি সম্মত না হতো তাহলে দস্তাদস্তি করে তো সে চলে আসতে পারতো। সে জোর করে চলে এলো না কেন? এতে আমরা কী বুঝে নিতে পারি!

মেয়েটি অতিরিক্ত রক্তক্ষরণে মরে যাওয়ার পরে আজ দেশে-বিদেশে হইচই পড়ে গেলো। এরকম তো প্রতিদিন প্রতিরাত হাজার হাজার মেয়ে পুরুষ দ্বারা আক্রান্ত হয়ে চৌকাঠ ভাঙে। তবে ‘আক্রান্ত’ শব্দটা যা বললাম তা কিন্তু একশ ভাগ ঠিক না। নারী-পুরুষ উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক তৈরি হয়।

সম্প্রতি পর্নো সাইট গুলো দেখে পুরুষের চেয়ে নারীরাই এগিয়ে আছে বিভিন্ন কলাকৌশলে মেতে উঠতে। নারীরাই দেহভোগের উন্মুক্ত খেলায় পশুরূপে আবির্ভূত হয়। তারা এতটাই নিচ হতে পারে যা পর্নো তারকাদের হার মানায়। বাংলাদেশের বাঙালি মেয়ে এক কণ্ঠশিল্পী ও অভিনেত্রী কিভাবে তাদের পুরুষ বন্ধুর সাথে যৌন লীলায় মেতে উঠেছে তা সত্যিই ভাবিয়েছিল তৎসময় দেশের সচেতন মহলকে। ঘৃনা, ধিক্কার, থুতু ছিটানো ছাড়া কিছুই করার ছিলনা।

অন্যদিকে আরেকটা বিষয় হতে পারে মেয়েটি যখন দিহানের বাসায় যাওয়ার জন্য তার বাসা থেকে বের হলো তখন মেয়েটির মা কোথায় ছিলো? সে কি ভূমিকা পালন করেছে? নাকি তার কাছে বলেই মেয়েটি চৌকাঠ ভাঙ্গার জন্য ঘর থেকে বেরিয়েছে! আমরা কার দোষ দিবো! যেহেতু ধর্ষণে মেয়েটি অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে তাহলে তো এর আইনের উপযুক্ততা দেখাতেই হবে।

লেখক: কবি সাংবাদিক ও কলামিস্ট
সম্পাদক: আবীর আকাশ জার্নাল
[email protected]

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।