খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জিলানির স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৯ পূর্বাহ্ণ
রায়পুর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জিলানির স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : অতীতের ভুল-ত্রুটি ক্ষমা চেয়ে আসন্ন পৌর নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মেয়র এবিএম জিলানি। পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে লক্ষ্মীপুর রায়পুর পৌরসভা নির্বাচন ঘোষিত হয়। এতে করে টানা ১২ বৎসর মেয়রের দায়িত্ব পালনকারী এবিএম জিলানী পৌরবাসীর কাছে সব রকমের সহযোগিতা কামনা করেন।

শনিবার তার নিজস্ব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পৌরবাসীর উদ্দেশ্যে এবিএম জিলানী বলেন ‘আমার পিছনের ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদের অতিরিক্ত ভ্যাট হ্রাস করে দিবো, ডাকাতিয়া নদীকে ইজারা মুক্ত করে নদীকে পর্যটনের অংশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।’

মতবিনিময়কালে তিনি পৌরসভাকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় নিয়ে আসার ঘোষণা দেন। প্রশাসনের নিরপেক্ষতা কামনা করে সাবেক এই মেয়র বলেন- ‘আপনারা আমাকে সহযোগিতা করুন, ধানের শীষ প্রতীকে যেন সাধারণ ভোটাররা নিঃসন্দেহে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সাংবাদিকদের নিরপেক্ষ লেখনীর মাধ্যমে তুলে ধরে সহযোগিতা করার আহবান করেন।’

অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হয় গত পৌরনির্বাচনে আমি আমার বাসায় অবরুদ্ধ ছিলাম, আমাকে আমার নিজস্ব ভোটাধিকার দেয়া হয়নি। আমি আপনাদের ভালবাসা ও দোয়ায় এবারও বিএনপি’র মনোনয়ন পেয়েছি। আমি পৌরবাসীর প্রতি সম্মান দেখিয়ে ও দলের প্রতি সম্মান দেখিয়ে এবারও নির্বাচন করছি। আপনারা আমাকে দোয়া করবেন।

এবিএম জিলানী বলেন-‘আমি মেয়র থাকাকালীন সময়ে রায়পুরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। জলাবদ্ধ পানি ও পয়ঃনিষ্কাষণের জন্য ড্রেনেজ ব্যবস্থা হয়েছে। পৌরবাসীর সুপেয় পানির জন্য পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে, রাস্তাঘাট, পুল-কালভার্ট তৈরি করা হয়েছে। কোন গরীব অসহায় মানুষকে কষ্ট না দিয়ে ভ্যাট বাড়ানো হয়নি। আপনারা যদি আমাকে পুনরায় মেয়র নির্বাচিত করেন তাহলে আমি রায়পুর পৌরসভাকে একটি আদর্শ ও মডেল পৌরসভা হিসেবে রায়পুর পৌরবাসীকে উপহার দেব।’

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হোসেন আহাম্মদ বাহাদুর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভিপি নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুনসুর জিলানী নোমানসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…