খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে এক সাপ্তাহে সড়ক দূর্ঘটনায় দুই পুলিশসহ তিন মোটর সাইকেল আরোহী নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১:২৬ অপরাহ্ণ
সীতাকুণ্ডে এক সাপ্তাহে সড়ক দূর্ঘটনায় দুই পুলিশসহ তিন মোটর সাইকেল আরোহী নিহত

কামরুল ইসলাম দুলু : নোয়াখালীর নিজ বাড়ি থেকে মোটর সাইকেলযোগে চট্টগ্রামে কর্মস্থলে ফেরার পথে সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ি চাপা মোঃ মুশফিকুর আহমেদ (২১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুযারী) সকাল ৬ টার সময় উপজেলার কুমিরাস্থ রয়েল গেইটের সামনে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মুশফিকুর আহমেদ চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর কবিরহাট থানার ঘোষবাগ গ্রামের মমতাজুল করিমের পুত্র।

জানযায়, ভোরে মোটর সাইকেল যোগে চট্টগ্রাম জেলা পুলিশ কর্মস্থলে ফেরার পথে কুমিরায় মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি মোটর সাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, অজ্ঞাত একটি গাড়ি চাপায় মোটর সাইকেল আরোহ এক পুলিশ সদস্য নিহত হয়। লাশটি আমরা উদ্ধার করে প্রথমে হাইওয়ে থানায় নিয়ে যায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত এক সাপ্তাহের ব্যবধানে সীতাকুণ্ডে দুইজন পুলিশসহ তিনজন মোটর সাইকেল আরোহী নিহত হয়। গত বৃহস্পতিবার(৪ ফ্রেব্রুয়ারী) বিকাল তিনটার সময় উপজেলার ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় মহাসড়কে নিপন চাকমা নামে এক এএসআই নিহত হন। তিনি রাঙ্গামাটি জেলার কাউখালী থানার উল্টা রাঙ্গীপাড়া কমলগতির নিরোধ রঞ্জন চাকমার পুত্র। নিপন চাকমা ফেনী জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি মোটর সাইকেল যোগে চট্টগ্রামে আসার পথে কুমিরা এলাকায় ট্রাকের নিহত হন। এছাড়া গত রবিবার(৭ ফেব্রুয়ারী) উপজেলার ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোঃ রাসেল (৩১) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। তিনি মোটর সাইকেল যোগে চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে একটি অজ্ঞাত একটি গাড়ি মোটর সাইকেলকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। নিহত রাসেল নোয়াখালী জেলার হাতিয়া থানার পূর্ব ঘামছে খালি গ্রামের আবদুল হাইয়ের পুত্র।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…