খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৯ পূর্বাহ্ণ
আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

আনোয়ারা প্রতিনিধি : একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি ) সকালে উপজেলার চাতরী চৌমুহনী মুহাম্মদ আলী জামে মসজিদ মাঠে সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও আর্মি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মুহাম্মদ শফিকুল আলমের সভাপতিত্বে, সংগঠনের সভাপতি শেখ আবদুল্লাহ এর সঞ্চালনায়, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন হিরু।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানা অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার। প্রধান মেহমান ছিলেন দি ল্যাব এইড ডায়াগনোসিস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনির উদ্দীন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন, মোহাম্মদ আলী জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ ইউছুপ, চাতরী ভেটেরিনারী ফার্মেসী প্রোপাইটর মুহাম্মদ বশির আহমদ, মা সুপার মার্কেট ব্যবসী সমিতি সভাপতি জামাল রশিদ খোকান, আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল মনছুর , মুহাম্মদ সোহেল, মুহাম্মদ রহিম উদ্দীন, এম আখতার হোসেন, উক্ত সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য লেখক বশির রিফাত , সাংবাদিক এনামুল হক নাবিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের সহ-সভাপতি এন এম জুনাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু বক্কর , সাংগঠ‌নিক সম্পাদক মিজানুর রহমান মিটু,মনির উদ্দিন, মোর্শেদ মান্নান, অর্থ-সম্পাদক মুহাম্মদ মুসা করিম, দপ্তর সম্পাদক জাকারিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল , ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সহ সম্পাদক কাইছার, মনির হোসেন, প্রমূখ।

এতে তিনশতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রধান করেন আর্মি মেডিকেল কলেজের, সহকারী অধ্যাপক ডাঃ মুহাম্মদ শফিকুল আলম, ডেন্টাল ইউনিট ইসলামী ব্যাংক হাসপাতাল, বিভাগীয় ইনচার্জ, ডাঃ আহসানউদ্দীন আহমদ চৌধুরী, মেডিসিন ও শিশু চিকিৎসক ডাঃ এম এ ফোরকান উদ্দীন, বাত ব্যাথা প্যারালাইসিস ও প্রতিবন্ধী শিশু চিকিৎসক ডাঃ উৎপল বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সি.এইচ.সি.পি.মুহাম্মদ শামসুল হুদা মুনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সি.এইচ.সি.পি শাহনাজ আক্তার প্রমুখ।

২৪ ঘণ্টা/জাবেদুল

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…