রাউজানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১’ উপলক্ষে “মিট দ্যা প্রেস”
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে আগামী ৬ই মার্চ রাউজানে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রাউজান ম্যারাথন-২০২১’।
এ উপলক্ষে বুধবার (৩ মার্চ) দুপুরে রাউজান উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ম্যারাথন উপলক্ষে তৈরীকৃত টি-শার্ট এর লোগো উন্মোচন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। অনুষ্ঠানে রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, পৌর কাউন্সিলরবৃন্দ ও শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, মুজিব শতবর্ষ উদযাপন আমাদের জন্য গৌরবের। তাই আমরা মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে আগামী ৬ই মার্চ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রাউজান ম্যারাথন-২০২১’ আয়োজন করছি।
২৪ ঘণ্টা/নেজাম


আপনার মতামত লিখুন