খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই পরিচ্ছন্নতা অভিযানে নামলেন রাউজানের মেয়র পারভেজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৪ মার্চ, ২০২১, ১০:৫৫ অপরাহ্ণ
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই পরিচ্ছন্নতা অভিযানে নামলেন রাউজানের মেয়র পারভেজ

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : গত ১০ মার্চ চট্টগ্রাম সার্কিট হাউজে মেয়র হিসেবে শপথ গ্রহণের পর রাউজান পৌরসভার মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহনের পর কাউন্সিলরদের সাথে নিয়েই পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

এ সময় তিনি রাউজান পৌরসভাকে সারা দেশের মধ্যে একটি পরিচ্ছন্ন, মডেল ও নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য নিজের সামর্থ্যের সবটুকু উজার করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

২৪ মার্চ (বুধবার) সকালে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ উপলক্ষে রাউজান পৌর ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু মুছা সিদ্দিকী। অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, পল্লী বিদ্যুৎ সমিতির জি এম আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সহ সভাপতি স্বপন পালিত, শ্যামল দত্ত, উপ দপ্তর সম্পাদক হাসান মোঃ রাসেল, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু। উপস্থিত ছিলেন পৌর মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার, জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি, কাউন্সিলর আলমগীর আলী, আলহাজ্ব বশির উদ্দিন খান, কাজী ইকবাল, শওকত হাসান, জানে আলম জনি, এডভোকেট সমীর দাশ গুপ্ত, আজাদ হোসেন, এড. দিলীপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, তছলিম উদ্দিন, মুছা আলম খাঁন চৌধুরী, আব্দুল লতিফ, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী, তপন দে, আলমগীর, জিয়াউল হক রোকন, সাবের হোসেন, সবুজ দে ভানু,  ছাত্রলীগনেতা জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিপলু, মোঃ নাসির, তানভীর চৌধুরী, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, আরমান সিকদার, ফয়সল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের পর পরই অতিথিদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন পৌর মেয়র।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…