গণহত্যা দিবস উপলক্ষে রাউজানের ঊনসত্তর পাড়া বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া বধ্যভূমিতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি অনুষ্টিত হয়েছে। ১৯৭১ সালে স্থানটিতে পাক বাহিনীর দোসররা অর্ধশতাধিক নিরীহ মানুষেরর উপর গণহত্যা চালিয়েছিল।
২৫ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে বধ্যভূমির শহীদ বেদীতে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী,উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, ইউনিয়ন আ.লীগ ও অঙ্গসংগঠনের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যমে কালো রাতে গণহত্যার শিকার সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শহীদ বেদীতে ৬৯ টি মোমবাতি প্রজ্জ্বলন করেন অতিথিবৃন্দ। দিবসটি উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুন নবী।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান থানা পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তপন কৃষ্ণ ঘোষ, মো. কামাল উদ্দিন, আবুল কাশেম, বিশ্বজিৎ দে, হাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহফুজুল হক, ইসমাইল হায়দর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস.এ.এম. রুবেল, দপ্তর সম্পাদক সোহেল মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী মো. আমিনুল হক, মো. বেলাল উদ্দিন, রোকন উদ্দিন সিদ্দিকী, আব্দুল করিম চৌধুরী বাবু, নয়ন বসাক, কামরুল ইসলাম, কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এম. এ. সালম, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদ হোসেন রুবেল, সহ সম্পাদক সুজন মল্লিক, উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদ মামুন, সাধারণ সম্পাদক গাজী হাছান নয়ন পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ মো. তানভীর প্রমুখ।


আপনার মতামত লিখুন