হরতালের নামে ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে বারৈয়াঢালা ইউনিয়ন আ.লীগের বিক্ষোভ সমাবেশ
সীতাকুণ্ড প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদযাপনকালে দেশব্যাপী স্বাধীনতা বিরোধী জামাত- বিএনপি ও হেফাজতের হরতালের নামে ধ্বংসাত্মক দেশ বিরোধী কার্যকলাপের প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যেগে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলার বড় দারোগারহাট বাজারে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিশাল মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলামসহ বক্তব্য রাখেন ইউনিয়নের বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ এবং আ.লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা/দুলু



আপনার মতামত লিখুন