মাদামবিবিরহাটে ইউপি সদস্য নিজাম উদ্দিনের পক্ষ থেকে সাতশত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের নিজস্ব অর্থায়নে মাদামবিবিরহাট এলাকায় সাতশত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজীম উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রমজান আলী মেম্বার, আবু সৈয়দ মোঃ আমজাদ, মোঃ সফি, মোঃ আলমগীর, আলাউদ্দিন, তাঁতি লীগ নেতা গিয়াস উদ্দিন টিটু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আলতাফ মাহমুদ, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন, বাবলু, নাহিদ, আরমান, রাকিন, রুবেল, রানা, সুমন, মুন্না, জাবেদ, রায়হান, রবিউল, জালাল, নুরু উদ্দিন, আক্তার, রুবেল, রবিউল, শাকিব, মুন্না, সাগরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা/দুলু


আপনার মতামত লিখুন