করোনা সচেতনতায় সীতাকুণ্ডে যুবলীগের পক্ষ থেকে মাস্ক ও লিফলেট বিতরণ
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলায় যুবলীগের উদ্যোগে মঙ্গলবার (৩১মার্চ) বিকেলে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে বিভিন্ন জায়গায় মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এসময় পৌর সদরে রিক্সা চালক, সিএনজি চালক এবং পথচারীদের মাঝে মাস্ক ও সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
এ বিষয়ে নেতার বলেন, সারাবিশ্ব এবং আমাদের বাংলাদেশ আজ করোনা ভাইরাসের আক্রমনের হুমকির মুখে। এসময় জনগনের জন্য কিছু করতে পেরে ভাল লাগছে। অদৃশ্য এক ভাইরাসের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হয়ে লড়তে হবে। সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন থাকতে হবে এবং করোনা ভাইরাস যাতে বিস্তার লাভ না করতে পারে তার জন্য নিয়মগুলো মেনে চলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান, পৌর যুবলীগের সভাপতি শাহ কামাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাফর আহমদ,উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম জসীম, দপ্তর সম্পাদক মোঃ আরিফ, সলিমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক যুবনেতা সাইদুর রহমান মারুফ।বারৈয়াঢালা ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক ও ইউপি সদস্য দিদারুল আলম, যুবলীগ নেতা এম.আশরাফ উদ্দীন, পারভেজ, সেতু দাশ প্রমুখ।


আপনার মতামত লিখুন