আনোয়ারায় স্বপ্নের অভিযাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ১০:১৩ রাত
মোঃজাবেদুল ইসলাম,আনোয়ারাপ্রতিনিধিঃ আনোয়ারা উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নের অভিযাত্রীর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ৩ জুন) সকাল ৮টায় থেকে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান মান্নার সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে চার শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত।এতে উপস্থিত ছিলেন স্বপ্নের অভিযাত্রীর এডমিন খলিলুর রহমান,নুরুল আলম বিটু,মোঃ আবছার,সংগঠনের মডারেটর মোঃ হাসান তালুকদার,মোঃ ফয়েজ,মোঃ অনিক ইছা চৌধুরী,মোঃ নাঈম,মোঃ মুরাদ প্রমুখ।
২৪ঘণ্টা /এন এম রানা



আপনার মতামত লিখুন