হাটহাজারীতে যুবকের গলিত লাশ উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৪ জুন, ২০২১, ৬:২৭ সন্ধ্যা হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:হাটহাজারীতে ভাসমান এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার উত্তর মাদার্শা জেলে পাড়া এলাকার হালদা নদীর শাখা খাল পোড়া কপালি থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বয়স ৩৮ এবং লাশটি মাসখানিক আগের।
স্থানীয়দের তথ্যমতে, দুপুর দেড়টার দিকে লাশটি ভাসতে দেখে নদীর জোয়ার ভাটায় যেন ভেসে না যায় সেজন্য স্থানীয়রা একটি নৌকার সাথে আটকে রেখে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার এসআই ইরফান রাজীবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে চারটার দিকে লাশটি উদ্ধার করেন। লাশটি ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হবে বলে জানান তিনি। এদিকে চট্টগ্রাম উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২৪ঘণ্টা/রানা /কুতুব



আপনার মতামত লিখুন