দূষিত বর্জ্যে মারা যাওয়া গবাদিপশুর ক্ষতিপূরণ দিলেন সিইউএফএল কর্তৃপক্ষ
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের বৃহত্তর রাসায়নিক সার কারখানা (সিইউএফএল) গত ০৬ এপ্রিল ২০২১ বিষাক্ত পানির পাইপ ফেঁটে পার্শ্ববর্তি খালে দূর্ষিত বর্জ্য পান করে স্থানীয় ১৩ টি গবাদিপশু মারা যায়।সাংবাদিকদের তৎপরতা ও বিভিন্ন মহলে বিষয়টি প্রচারিত হলে আনোয়ারা কর্ণফুলী আসনের ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌং জাবেদ (এম পি) সিইউএফএল এম ডি মোঃ আবদুর রহিমকে ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন।
পরবর্তি সিইউএফএল ম্যানেজমেন্ট ও সি বি এ সম্মিলতি ভাবে বিষয়টি খতিয়ে দেখে ০১ মাসের মধ্যেই ১০,৮৫০০০ টাকা ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেয়।শনিবার ১২ জুন বিকাল ০৪ টায় সি ইউ এফ এল গেষ্ট হাউসে ব্যাবস্থাপক আবদুর রহিম এর সভাপতিত্বে ০৭ জন মহিষের মালিককে, ১৩ টি মহিষের (১০,৮৫০০০) দশ লক্ষ পঁচাশি হাজার
চেকের মাধ্যমে বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বি সি আই সি উৎপাদন ও গবেষণার পরিচালক জনাব মোঃ শাহীন কামাল, ২ নং বারশত ইউ পি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, তরুন বাবু এম ডি ড্যাপ লিঃ, আবদুর রহিম সভাপতি, আমিনুর রহমান রানা সাধারন সম্পাদক শ্রমিক কর্মচারী ইউনিয়ন, আবদুল্লাহ আল মাহমুদ ম্যানেজার এডমিন, মোঃ জসীম উদ্দিন ম্যানেজার এডমিন, সালাহ উদ্দিন মাহমুদ উপপ্রধান হিসাব রক্ষন বিভাগ,কাজী আমিনুল হক উপব্যাবস্থাপক প্রশাসন সহ সি বি এ নেতৃবৃন্দ।
২৪ঘণ্টা/রানা /জাবেদ



আপনার মতামত লিখুন