পরিচ্ছন্ন পৌরসভা গঠনের লক্ষ্যে রাউজান পৌরসভায় ডাস্টবিন বিতরণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গঠনের লক্ষ্যে চট্টগ্রামের রাউজান পৌরসভায় ডাস্টবিন বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও গরীব, দুঃস্থদের মাঝে নার্য্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।২৩ জুন বুধবার সকালে রাউজান পৌরসভা চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাংসদপুত্র, সমাজসেবক ফারাজ করিম চৌধুরী।
পৌরমেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ আলহাজ্ব বশির উদ্দিন খান, প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্ত, প্যানেল মেয়র-৩ নাছিমা আক্তার, কাউন্সিলর কাজী ইকবাল, শওকত হাসান, আজাদ হোসেন, এড. দিলীপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি।
এ সময় করোনা পরিস্থিতির কারণে কর্মহীন পৌর এলাকার গরীব ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় রাউজান পৌরসভার পক্ষ থেকে ন্যার্য্যমূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে পৌর চত্বরে গাছের চারা রোপন করেন সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।
সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী বলেন, নব নির্বাচিত মেয়রের নেতৃত্বে রাউজান পৌরসভায় যে সেবামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে তাতে করে এই পৌরসভা অচিরেই দেশের মডেল ও নান্দনিকরূপে গড়ে উঠবে।
২৪ঘণ্টা /নিজাম



আপনার মতামত লিখুন