রাউজানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নার্য্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি সম্পর্কে মতবিনিময় সভা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রামের রাউজানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নার্য্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি এবং আসন্ন কোরবানির ঈদে পশুর হাট নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ২৮ জুন সোমবার রাউজান উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আবুল কালাম, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও প.কল্যাণ কর্মকর্তা ডাঃ নুর আলম দীন,
ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী, আবদুর রহমান চৌধুরী, সরোয়ার্দী সিকদার, বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার, লায়ন সাহাবুদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, রোকন উদ্দিন, সুকুমার বড়ুয়া, তছলিম উদ্দিন চৌধুরী, নোয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জামান , শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান,
সমবায় কর্মকর্তা মুনির হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা আক্তার, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, করোনার বর্তমান ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি মানুষ যাতে কষ্ট না পায় সেই লক্ষ্যে রাউজানের প্রতিটি ইউনিয়নে নার্য্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।
২৪ঘণ্টা / নিজাম


আপনার মতামত লিখুন