রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় কর্মসূচির উদ্বোধন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজান উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের করোনা পরিস্থিতিতে
ক্ষতিগ্রস্ত ও কর্মহীন দরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পৃষ্টপোষকতায় মানবিক এই কর্মসূচির উদ্বোধন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ (বিএ)। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ ইমাম হাসান, মোহাম্মদ রহমান, মোঃ রফিক, আকবর আলী জয়, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাফায়াত হোসেন তৌহিদ, আলী আজগর, মোঃ ইব্রাহীম, ফয়সাল মাহমুদ তৃষাদ, রায়হান, নেয়ামত প্রমুখ।
চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় কর্মসূচি চালু করেছি। এই কর্মসূচির আওতায় আমরা ভর্তুকি মূল্যে চাল, ভোজ্যতেল, পিঁয়াজ, লবন, মোশর ডাল, চনা ডাল, চিনিসহ আরো বেশ কিছু পদের খাদ্যদ্রব্য এলাকার গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে বিক্রি করছি। ইউনিয়নের বেশ কিছু স্পটে এই কার্যক্রম চলমান থাকবে।
২৪ঘণ্টা /নিজাম


আপনার মতামত লিখুন