রাউজানে করোনা মোকাবেলায় ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ১৫ লাখ টাকা বিতরণ ও ন্যার্য্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়
রাউজান প্রতিনিধিঃ
করোনার প্রাদুর্ভাবে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের নগদ অর্থ বিতরণ ও রাউজানের ১৪ ইউনিয়ন, পৌর এলাকায় ন্যার্য্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পণ্য বিক্রয় শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ যাতে কষ্ট না পায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যাবস্থাপনায় রাউজানের প্রতিটি ইউনিয়নে এবং পৌরসভার উদ্যোগে বিভিন্ন স্পটে ন্যার্য্যমূল্যে নিত্যপণ্য সামগ্রী বিক্রয় কর্মসূচি শুরু হলে এলাকার খেটে খাওয়া মানুষের মাঝে স্বস্তি নেমে আসে।
এর ফলে বাজার দর থেকে বিশ থেকে ত্রিশ টাকা কম টাকা দিয়ে চাল, ভোজ্য তেল, চিনি, পিঁয়াজ, মোশর ডাল, চনা ডাল, আটাসহ বিভিন্ন খাদ্যদ্রব্য কিনে উপকৃত হচ্ছেন এলাকার গরীব ও খেটে খাওয়া লোকজন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, লকডাউন চলাকালে রাউজানে প্রধান মন্ত্রীর উপহার প্রতিটি কর্মহীন পরিবারকে ১ হাজার টাকা করে ১ হাজার ৫শত জন দরিদ্র কর্মহীন পরিবারকে ১৫ লাখ টাকা বিতরন করা হয়েছে । রাউজানে ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে ও পৃষ্টপোষকতায় ন্যাযমুল্যে নিত্তপ্রযোজনীয় পণ্য বিক্রয় করা হচ্ছে।
এছাড়া ও রাউজানের প্রতিটি এলাকায় লকডাউনের কারনে কোন পরিবারের খাদ্য সংকট হলে ঐ পরিবারের পক্ষ থেকে ফোন করা হলে সাথেই সাথেই খাদ্য পৌছে দেওয়ার জন্য পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অর্থ বরাদ্ব দেওয়া হয়েছে । কোন পরিবারের খাদ্য সংকট হলে ফোন পাওয়ার পর পর তার ঘরে খাদ্য পৌছে দেওয়া হবে বলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ জানান।
২৪ঘণ্টা /নিজাম


আপনার মতামত লিখুন