ভূজপুরের ব্যবসায়ীর আত্মহত্যা
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩ জুলাই, ২০২১, ১২:৫৯ রাত
ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কাজিরহাটে মোহাম্মদ ইদ্রিস (৫০) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।খবর পেয় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।আজ ২ জুলাই শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে । নিহত ইদ্রিস ভূজপুর ৪নং ওয়ার্ডের মাতব্বর বাডির মুন্সি মিয়ার সন্তান।সে পেশায় একজন ব্যবসায়ী।
ভুজপুর থানার ওসি আছহাব উদ্দিন বলেন, এক ব্যবসায়ির ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। তদন্ত চলছে। ইউডি মামলা লিপিবদ্ধ হযেছে। পোস্টমটেম রিপোর্ট ও তদন্তে যা পাওয়া যায়, সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।



আপনার মতামত লিখুন