হাটহাজারীতে বিয়ের আসরে ভ্রাম্যমান আদালতের হানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৬:৪০ সন্ধ্যা
হাটহাজারীতে বিয়ের আসরে ভ্রাম্যমান আদালতের হানা

হাটহাজারী প্রতিনিধি :

হাটহাজারীতে লকডাউন অমান্য করে গোপনে বাড়ীর ছাদে ১০০ জনের খাবারের আয়োজন করে বিয়ের প্রস্তুতিকালে বরযাত্রী আগমনের পূর্বেই বিয়ের অনুষ্ঠান পন্ডসহ কনে পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৮ জুলাই) উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুগীরহাট শমছু পুকুর পাড়স্থ আব্দুল গফুরের বাড়িতে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।
অভিযানের সত্যতা স্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, যুগীরহাটের শমছু পুকুর পাড়স্থ আব্দুল গফুরের বাড়িতে চলমান লকডাউনে সরকারি বিধি নিষেধ অমান্য করে প্রশাসনের চোখ ফাকি দিয়ে বাড়ির ছাদে প্যান্ডেল তৈরি করে বরযাত্রীসহ ১০০ জনের খাবারের আয়োজন করা হয়। খবর পেয়ে সাথে সাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিয়ে পন্ড সহ কনে পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

২৪ঘণ্টা/পারভেজ

Feb2
Feb2