লকডাউনের অষ্টম দিনে সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা
সীতাকুণ্ড প্রতিনিধি:
চলমান লকডাউনে সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। অষ্টমদিনে (বৃহস্পতিবার) উপজেলার পৌর সদর থেকে বড়দারোগার হাট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন। অভিযানে সরকারী আইন অমান্য করে বিকাল ৫ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা এবং রাত ৮ টার পর খোলা রেখে এবং হোটেলের ভেতরে বসিয়ে কাস্টমারকে খাওয়ানোর অভিযোগে সীতাকুণ্ড বাজারের রাজবাড়ী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬টি মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন। লকডাউন কার্যকরে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২৪ঘণ্টা /দুলু



আপনার মতামত লিখুন