রাউজানে নানা কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কামাল উদ্দিন আহম্মদের ২য় মৃত্যুবার্ষিকী পালন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ জুলাই, ২০২১, ৫:১৭ সন্ধ্যা
রাউজানে নানা কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কামাল উদ্দিন আহম্মদের ২য় মৃত্যুবার্ষিকী পালন

রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কামাল উদ্দিন আহম্মদের ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মরহুমের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল, কবরে পুষ্পার্ঘ অর্পণ ও এতিম ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ।

১০ জুলাই শনিবার মরহুমের নিজ বাড়ী রাউজানের বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা কবরস্থানে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

দলের নেতাকর্মীরা এই নেতার কবরে ফাতেহা পাঠ করে মুনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জানে আলম জনি, আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর শওকত হাসান চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ, কায়সার আহম্মদ রিয়াদ, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ প্রমুখ। পরে রাউজান পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারেেভজের সৌজন্যে এতিম ও দু:স্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

২৪ঘণ্টা /নিজাম

Feb2
Feb2