রাউজানের ডাবুয়ায় স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু 

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ জুলাই, ২০২১, ৭:৩৩ রাত
রাউজানের ডাবুয়ায় স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু 

রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে তুহিন নাথ (১৪) নামের এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১০ জুলাই শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সুরঙ্গ গ্রামে এই ঘটনা ঘটে। সুজন নাথ ওই এলাকার সুজন বড়ুয়া ও বিনা নাথের পুত্র।  সে রাউজান উপজেলার সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছিল।

পরিবারের দাবি, স্কুলছাত্র তুহিন নাথ ঘরের বীমের সঙ্গে ফাসিতে ঝুলে  আত্মহত্যা করেছে। সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।  তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সুজন নাথের শরীরে আত্মহত্যার কোন আলামত দেখা যায়নি। গলায় ফাসির দাগও নেই। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, স্কুল ছাত্রের মৃত্যুর সংবাদটি শুনে থানা পুলিশের একটি টিম পাঠিয়েছি। তারা আসলে বিস্তারিত জানাতে পারব।

২৪ঘণ্টা/নিজাম

Feb2
Feb2